‘স্বনির্ভর অর্থনীতি ও সুশাসনে সমৃদ্ধি’ স্লোগান ধারণ করা তারেক রহমানের আম জনতার দল সম্প্রতি ১২৫ ঘণ্টা অনশনের পর ইসি থেকে দলটির নিবন্ধন পেয়েছে। তবে অনশনকে অনেকেই নাটক বলে মন্তব্য করেছেন। অভিযোগ রয়েছে, ইসি বিধি ভঙ্গ করে সহজাত ক্ষমতা প্রয়োগের মাধ্যমে দলকে অনুমোদন দিয়েছে।
আইন অনুযায়ী, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়ায় নির্দিষ্ট নিয়ম ও শর্ত পূরণ করতে হয়। এর মধ্যে রয়েছে আবেদনপত্র যাচাই, জেলা ও উপজেলা কমিটি, ব্যাংক হিসাব ও তহবিলের উৎস, ক্ষমতাপত্র, গঠনতন্ত্রে নারী সদস্যসংক্রান্ত বিধান এবং অন্যান্য প্রাসঙ্গিক দলিলাদি।
তবে আম জনতার দল এই সব শর্ত পূরণ না করেও নিবন্ধন পেয়েছে। যেমন, প্রয়োজনীয় জেলা/উপজেলার অফিসের দলিলাদি, ১০০ উপজেলা কমিটির তালিকা, ব্যাংক হিসাবের তথ্য, ক্ষমতাপত্র এবং গঠনতন্ত্রে নারী সদস্য ও সহযোগী সংগঠন সংক্রান্ত শর্ত পূরণ করা হয়নি।
আইন বিশেষজ্ঞরা বলেন, ইসি আরপিও বা রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অমান্য করে ‘ইনহেরেন্ট পাওয়ার’ প্রয়োগ করেছে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ প্রসঙ্গে জানিয়েছে, কমিশন তাদের সহজাত ক্ষমতা প্রয়োগ করেছে।
অন্যদিকে, সব শর্ত পূরণ করেও বাংলাদেশ আম জনগণ পার্টি এখনও নিবন্ধন প্রক্রিয়ায় আটকে রয়েছে। এ নিয়ে রাজনৈতিক মহলে বিভিন্ন আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।

ডেস্ক রিপোর্ট 




















