ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকার মাদরাসা থেকে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র উদ্ধার সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে ‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে বাংলাদেশ সীমান্তে পুশইন ইস্যুতে যে বার্তা দিলো জাতিসংঘ শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা করলো প্রশাসন এমপিরা ঋণখেলাপি নন, ‘ঋণগ্রস্ত’: স্বরাষ্ট্রমন্ত্রী, কড়া জবাব দিলেন রুমিন ‘বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে, নজরদারিতে রেখেছে ইসরায়েল’ পিলারের কাছে মাটি অপসারণে পদ্মা সেতুর কোনো ঝুঁকি নেই: সেতুমন্ত্রী পবিত্র কাবার গিলাফের ক্যালিগ্রাফিতে বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পীর গৌরবময় অবদান

হাদি নিয়ে ‘দুঃসংবাদ’: মস্তিষ্কের ফোলা আরও বেড়েছে, অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৫৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ২৮৮৪ বার পড়া হয়েছে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছে তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ড। বোর্ডের ভাষ্য অনুযায়ী, হাদির মস্তিষ্কের ফোলা আগের তুলনায় আরও বেড়েছে, যা একটি গুরুতর ও উদ্বেগজনক ক্লিনিক্যাল পরিস্থিতি নির্দেশ করছে।

রোববার (১৪ ডিসেম্বর) এক বিবৃতিতে হাদির বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরে মেডিকেল বোর্ড জানায়, গত ১২ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার প্রয়োজনীয় সার্জিক্যাল অপারেশন সফলভাবে সম্পন্ন হয়। অপারেশনের পর উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে এভারকেয়ার হাসপাতাল ঢাকার ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। চিকিৎসার দ্বিতীয় দিনে রোববার পুনরায় তার শারীরিক অবস্থা মূল্যায়ন করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, রোববার সকালে করা সিটি স্ক্যানে দেখা গেছে, হাদির মস্তিষ্কের ফোলা পূর্বের তুলনায় আরও বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে ব্রেন স্টেমে আঘাত ও অতিরিক্ত চাপের কারণে তার রক্তচাপে ওঠানামা হচ্ছে এবং হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি লক্ষ্য করা গেছে। এ অবস্থায় রক্তচাপ ও হৃদযন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় মেডিক্যাল সাপোর্ট দেওয়া হচ্ছে।

মেডিকেল বোর্ড আরও জানায়, রোগীর ফুসফুসের কার্যকারিতা ও মেকানিক্যাল ভেন্টিলেটরের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। চেস্ট ড্রেইন টিউব সচল আছে। কিডনির কার্যক্ষমতাও আপাতত বজায় থাকলেও ব্রেন ইনজুরির কারণে শরীরে হরমোনজনিত ভারসাম্যহীনতা দেখা দিয়েছে, যা প্রস্রাবের পরিমাণে প্রভাব ফেলছে। এ কারণে ফ্লুইড, ইলেক্ট্রোলাইট এবং এসিড-বেস ব্যালেন্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এছাড়া রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের ভারসাম্যহীনতা অনেকাংশে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়। ব্লাড সুগারও নিবিড়ভাবে মনিটর করা হচ্ছে, যা এ ধরনের সংকটাপন্ন রোগীর ক্ষেত্রে একটি বড় ক্লিনিক্যাল চ্যালেঞ্জ।

মেডিকেল বোর্ডের মতে, রোগীর সার্বিক অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক। তবে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সমন্বয়ের মাধ্যমে সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রয়োজনে রোগীর পরিবার কিংবা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হলে হাসপাতাল কর্তৃপক্ষ ও মেডিকেল বোর্ড সর্বাত্মক সহযোগিতা দেবে বলেও জানানো হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকার মাদরাসা থেকে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র উদ্ধার

হাদি নিয়ে ‘দুঃসংবাদ’: মস্তিষ্কের ফোলা আরও বেড়েছে, অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক

আপডেট সময় ০৬:৫৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫