ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকার মাদরাসা থেকে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র উদ্ধার সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে ‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে বাংলাদেশ সীমান্তে পুশইন ইস্যুতে যে বার্তা দিলো জাতিসংঘ শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা করলো প্রশাসন এমপিরা ঋণখেলাপি নন, ‘ঋণগ্রস্ত’: স্বরাষ্ট্রমন্ত্রী, কড়া জবাব দিলেন রুমিন ‘বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে, নজরদারিতে রেখেছে ইসরায়েল’ পিলারের কাছে মাটি অপসারণে পদ্মা সেতুর কোনো ঝুঁকি নেই: সেতুমন্ত্রী পবিত্র কাবার গিলাফের ক্যালিগ্রাফিতে বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পীর গৌরবময় অবদান

প্রতিবাদ সভায় কেউ না আসায় একাই বক্তব্য দিলেন এনসিপি নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ৪১৬ বার পড়া হয়েছে

শেরপুরের নালিতাবাড়ীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সভার ডাক দিয়েছিলেন এনসিপির এক স্থানীয় নেতা। তবে নির্ধারিত সময়ে সভাস্থলে কেউ উপস্থিত না হলেও হতাশ না হয়ে একাই প্রায় এক ঘণ্টাব্যাপী বক্তব্য দিয়ে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

এনসিপির শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী আ.র.ম. বাকীবিল্লাহ ওই প্রতিবাদ সভার আহ্বান করেন। তিনি এনসিপির নালিতাবাড়ী উপজেলা শাখার স্থগিত কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন।

সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় নালিতাবাড়ী পৌর এলাকার উত্তর বাজারে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভাকে কেন্দ্র করে আগেই মাইকিং করা হয় এবং সাধারণ মানুষকে শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। কিন্তু নির্ধারিত সময়ে কেউ উপস্থিত না হওয়ায় অনেকেই ধারণা করেন, সভাটি আর হবে না।

তবে হাল ছাড়েননি আ.র.ম. বাকীবিল্লাহ। ফাঁকা মাঠেই তিনি বক্তব্য শুরু করেন এবং প্রায় এক ঘণ্টা ধরে হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, এ ধরনের হামলার বিরুদ্ধে নীরবতা ভবিষ্যতে আরও সহিংসতার পথ খুলে দেবে।

প্রতিবাদ সভায় কেউ না আসার বিষয়ে জানতে চাইলে আ.র.ম. বাকীবিল্লাহ বলেন, “আমি আমার অবস্থান থেকে প্রতিবাদ সভার আহ্বান জানিয়েছি। কিন্তু কেউ আসেনি। এর প্রতিবাদ না করলে আজ আপনার ওপর, কাল আমার ওপর—এভাবে হামলা চলতেই থাকবে। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে এই ঘটনার প্রতিবাদ জানাতে হবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকার মাদরাসা থেকে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র উদ্ধার

প্রতিবাদ সভায় কেউ না আসায় একাই বক্তব্য দিলেন এনসিপি নেতা

আপডেট সময় ০৮:৫০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫