ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাদিকে হত্যাচেষ্টাকারীরা ভারতে ঢুকলে গ্রেপ্তারের আহ্বান বাংলাদেশের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:১২:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজনরা যাতে ভারতে পালাতে না পারে, সে বিষয়ে দেশটির সহযোগিতা কামনা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি ভারতে প্রবেশ করলে দ্রুত গ্রেপ্তার ও বাংলাদেশে ফেরত পাঠানো নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় তাঁর মাধ্যমে ভারত সরকারের কাছে এ আহ্বান জানানো হয় বলে মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে শরিফ ওসমান হাদির মাথায় গুলি করা হয়। বর্তমানে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, আসন্ন সংসদ নির্বাচনকে বিঘ্নিত করতে শেখ হাসিনা তাঁর সমর্থকদের উসকানি দিচ্ছেন—এমন আশঙ্কা রয়েছে। ভারত তাঁকে সে সুযোগ দেওয়ায় বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে বিচারের স্বার্থে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে দ্রুত প্রত্যর্পণের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতে অবস্থান করে আওয়ামী লীগের কিছু সদস্য নির্বাচন বিঘ্ন করতে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা, সংগঠন ও সহায়তা দিচ্ছে—এ তথ্যও ভারতীয় হাইকমিশনারকে অবহিত করা হয়েছে। দ্রুত পদক্ষেপ নিয়ে ‘ফ্যাসিস্ট সন্ত্রাসীদের’ অপরাধমূলক কর্মকাণ্ড দমন এবং তাদের যত দ্রুত সম্ভব বাংলাদেশে পাঠানোর আহ্বান জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, প্রতিবেশী দেশ হিসেবে ভারত বাংলাদেশের জনগণের পাশে থাকবে। এদিকে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, তাঁর দেশ বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে এবং এ বিষয়ে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাদিকে হত্যাচেষ্টাকারীরা ভারতে ঢুকলে গ্রেপ্তারের আহ্বান বাংলাদেশের

আপডেট সময় ০৮:১২:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫