ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাসীদের আশ্রয় দিলে ভারতীয় দূতাবাসের আর কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ৩২৯ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা যদি সত্যিই ভারতে পালিয়ে গিয়ে থাকে এবং ভারত সরকার যদি তাদের ফেরত না দিয়ে আশ্রয় দেয়, তাহলে বাংলাদেশে ভারতীয় দূতাবাসের কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হবে না—এমন হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।

রোববার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জাবের অভিযোগ করেন, হাদির ওপর হামলার পর দেশের গোয়েন্দা সংস্থাগুলো চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তিনি বলেন, “হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করার বদলে গোয়েন্দারা আমাদের কাছ থেকেই সিসিটিভি ফুটেজ চাইছে। এটা তাদের দায়িত্বহীনতারই প্রমাণ।”

তিনি আরও বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি আসামিদের গ্রেপ্তার করা না হয়, তাহলে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।”

হাদির শারীরিক অবস্থার প্রসঙ্গ টেনে জাবের বলেন, “যদি হাদির কোনো অঘটন ঘটে, তাহলে সঙ্গে সঙ্গেই এই অন্তর্বর্তী সরকারের বিদায় ঘণ্টা বাজবে। ছাত্র-জনতাই এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে, তারাই প্রয়োজনে নামিয়ে দেবে।”

সংবাদ সম্মেলনে আগামী দিনের কর্মসূচিও ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের এই নেতা। তিনি জানান, সোমবার ফ্যাসিবাদবিরোধী সব দলকে নিয়ে শহীদ মিনারে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে ভারতপন্থী কাউকে আমন্ত্রণ জানানো হয়নি বলেও দাবি করেন তিনি।

জাবের বলেন, “আগামীকাল শহীদ মিনার থেকেই ভারতীয় আগ্রাসন ও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসীদের আশ্রয় দিলে ভারতীয় দূতাবাসের আর কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না’

আপডেট সময় ১০:০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫