ঢাকা , মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘চাঁদাবাজ ডটকম’ ওয়েবসাইট চালু করার ঘোষণা দিলেন নাসিরউদ্দীন পাটোয়ারী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

এবার দুর্নীতি ও চাঁদাবাজি রোধে ‘চাঁদাবাজ ডটকম’ (chandabaj.com) নামে একটি বিশেষ ওয়েবসাইট এবং জাতীয় হটলাইন চালু করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। সম্প্রতি নির্বাচনী প্রচারণাকালে তার দেওয়া এই সংক্রান্ত একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে নাসিরউদ্দীন পাটোয়ারীকে বলতে শোনা যায়, ‘‘আমরা ‘চাঁদাবাজ ডটকম’ নামে একটি ওয়েবসাইট চালু করব। এর মাধ্যমে বিভিন্ন জায়গায় যারা চাঁদাবাজি ও দুর্নীতি করে, তাদের বিরুদ্ধে ডকুমেন্টস বা এভিডেন্স (প্রমাণ) দিয়ে আপনারা ইনপুট দিতে পারবেন। যারা তথ্য দেবেন, তাদের নাম-পরিচয় আমরা সম্পূর্ণ গোপন রাখব।”

তিনি আরও জানান, ‘অতি শীঘ্রই জাতীয় হটলাইন এবং এই ওয়েবসাইটটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।’ সংগৃহীত প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আমরা একগাদা প্রমাণ নিয়ে ওদের (চাঁদাবাজদের) মুখের ওপর গিয়ে বলব—এই হলো প্রমাণ, আপনি এখন রাজনীতি ছেড়ে দেন।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘চাঁদাবাজ ডটকম’ ওয়েবসাইট চালু করার ঘোষণা দিলেন নাসিরউদ্দীন পাটোয়ারী

আপডেট সময় ১০:৪৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬