ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আবারও ফাইনাল খেলবে আর্জেন্টিনা-ফ্রান্স, জানালো সুপারকম্পিউটার অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করদাতাদের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত বেড়ে ৩৫ মুসলিম পর্যটকদের সুবিধায় জাপানের শপিংমলে নামাজ কক্ষ ট্রাম্পকে ‘হারু’ বললেন বাইডেন, আখ্যা দিলেন—অযোগ্য, দুর্নীতিগ্রস্ত ও ফালতু বলে ভেনেজুয়েলায় আড়াই লাখ ডলার দিলেন নেইমার ব্রাজিলের বিপক্ষে খেলা হচ্ছে না ‘জাপানি মেসির’ আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি: শেখ হাসিনা অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল: জার্মান গবেষক

এনসিপির এখনই জোট থেকে বের হয়ে যাওয়া উচিত: মীর স্নিগ্ধ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

এনসিপির এখনই জোট থেকে বের হয়ে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ছোট ভাই মীর স্নিগ্ধ। শনিবার (১৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘শামান্তা সারমিনের মতো আমিও মনে করি, এনসিপির এখনই জোট থেকে বেরিয়ে আসা উচিত। কারণটা খুবই সহজ। এনসিপি যদি নিজেকে বড় দল হিসেবে না ভাবে, তাহলে দুনিয়ার আর কেউ তাকে বড় বানাতে পারবে না। নিজেদের আদর্শ, অবস্থান এবং রাজনীতিকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে হবে। এতে সাময়িক কিছু অসুবিধা হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।একই পোস্টে দেশের তরুণদের রাজনৈতিক প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি। 

তিনি লিখেছেন, ‘এদেশের তরুণরা পুরনো ধাঁচের প্রচলিত রাজনীতিতে অনেকটাই অতিষ্ঠ। তারা এনসিপিকে একটি স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসেবে দেখতে চায়। প্রশ্ন উঠতে পারে, এখনই কেন? কারণ এখনই যদি বেরিয়ে না আসে, তাহলে মানুষের মনে ধীরে ধীরে এই ধারণা তৈরি হবে যে এনসিপির নিজস্ব কোনো স্বতন্ত্রতা নেই। একসময় এই ধারণা স্থায়ী হয়ে যাবে।

স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান নেওয়ার মাধ্যমে নতুন নেতৃত্বের সম্ভাবনার কথাও উল্লেখ করেন মীর স্নিগ্ধ।  পোস্টে তিনি আরও লিখেছেন, ‘আরেকটা বিষয়, এনসিপি যদি এখন স্বতন্ত্রভাবে দাঁড়াতে পারে, তাহলে হয়তো তারা কল্পনাও করছে না কত প্রভাবশালী ও সম্ভাবনাময় নেতা অপেক্ষা করে আছেন, শুধুমাত্র এই আশায় যে এনসিপি নিজের স্বাধীন রাজনৈতিক অবস্থান নেবে। সময়টা এখনই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আবারও ফাইনাল খেলবে আর্জেন্টিনা-ফ্রান্স, জানালো সুপারকম্পিউটার

এনসিপির এখনই জোট থেকে বের হয়ে যাওয়া উচিত: মীর স্নিগ্ধ

আপডেট সময় ১১:৩৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬