ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত মধ্যরাতে তাসনিম জারার বিস্ফোরক স্ট্যাটাস দ্বিতীয়বার বিয়ের ৪ মাস না যেতে আবারও বিচ্ছেদ, যা বললেন স্ত্রী সাবিকুন্নাহার অস্ত্র কিংবা ছুরি নয়, রক্তভর্তি সিরিঞ্জ নিয়ে ছিনতাই গাজীপুরে পাঁচ খুন: ঘটনাস্থলে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভয় ধরাচ্ছে নতুন হান্টাভাইরাস, যা বলছে ডব্লিউএইচও গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে নামবে এনসিপি’ দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল স্কুলশিক্ষার্থী নাহিদের সন্ধান চায় পরিবার পরকীয়ার জেরে যুবককে হত্যা করে পুঁতে রাখলো মাটিতে, দম্পতি আটক

মব করে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা করেছে যুবদল, অভিযোগ যুবশক্তির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর ওপর যুবদল মব করে হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে জাতীয় যুবশক্তি। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনার নিন্দা জানিয়ে প্রতিবাদলিপি দিয়েছে এনসিপির এই যুব সংগঠন।

এদিকে জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) আসাদুর রহমানের পাঠানো প্রতিবাদলিপিতে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগ ও তীব্র নিন্দার সঙ্গে জানাচ্ছি যে, কুমিল্লা৪ আসনের সংসদ সদস্য ও জুলাই গণঅভ্যুত্থানের নেতা হাসনাত আব্দুল্লাহর ওপর চট্টগ্রামে সংগঠিত মব সন্ত্রাস ও হেনস্তার ঘটনা সম্পূর্ণরূপে ন্যক্কারজনক এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

প্রতিবাদলিপিতে দাবি করা হয়, হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামের সাবেক মেয়র ও বিএনপির সাবেক নেতা মনজুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন। মনজুর আলম ২০১০ ও ২০১৫ সালে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ছিলেন এবং খালেদা জিয়ার জন্য বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছেন। প্রতিবাদলিপিতে বলা হয়, তখন কোনো ধরনের প্রতিবাদ দেখা না গেলেও মঙ্গলবার তাঁকেদোসরআখ্যা দিয়ে একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর মব সন্ত্রাস চালানো স্পষ্ট দ্বিচারিতা ও রাজনৈতিক অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ।

জাতীয় যুবশক্তি মনে করে, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু তা কখনোই সহিংসতা, হুমকি বা মব সৃষ্টির মাধ্যমে প্রকাশ করা গ্রহণযোগ্য নয়। যুবশক্তি এই ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পাশাপাশি, সকল রাজনৈতিক শক্তির প্রতি সহনশীলতা ও গণতান্ত্রিক আচরণ বজায় রাখার আহ্বান জানিয়েছে এনসিপির এই যুব সংগঠন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

মব করে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা করেছে যুবদল, অভিযোগ যুবশক্তির

আপডেট সময় ১১:৩১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬