ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: জামায়াত আমির ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ইসরায়েলি কিশোরসহ নিহত ৫ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক জিয়া মঞ্চের ’জিয়া’ গ্রেপ্তার ইয়াবা দিয়ে বাবা ও মেয়েকে ফাঁসাতে গিয়ে এসআই প্রত্যাহার তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার নরসিংদী শহরে মদের দোকান বন্ধের দাবি স্থানীয়দের, তালা দিল যুবদল-ছাত্রদল ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত টাঙ্গাইলে মাদক ব্যবসায়ির বাড়ি ভেঙে দিল এলাকাবাসী

“জবি শিক্ষার্থীদের দাবি ন্যায়সংগত, অবিলম্বে মেনে নিন” — সরকারের প্রতি জামায়াতের আহ্বান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ৫৩২ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলমান আন্দোলন ও শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম বৃহস্পতিবার এক বিবৃতিতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন, “আলাপ-আলোচনার মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিতে হবে।”

তিনি বলেন, “আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, জবি’র ছাত্র-শিক্ষকরা আবাসন সংকটসহ একাধিক দাবিতে আন্দোলন করছেন। এতে শিক্ষা পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত। এসব সমস্যা দীর্ঘদিনের, অথচ কোনো সরকারই তা সমাধানে কার্যকর উদ্যোগ নেয়নি। ফলে আন্দোলনে নামা ছাড়া তাদের আর কোনো পথ নেই।”

মাওলানা মাছুম বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্থিতিশীল ও সুষ্ঠু শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে হলে সরকারের উচিত শিক্ষার্থীদের সঙ্গে সংলাপে বসা এবং দাবি বাস্তবায়নে আন্তরিকতা দেখানো।”

তিনি সরকারকে আহ্বান জানিয়ে বলেন, “অবিলম্বে সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।”

সবার চোখ এখন সরকারের দিকে—ছাত্রদের স্বার্থ রক্ষা নাকি অচলাবস্থা চলবে আরও?

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান

“জবি শিক্ষার্থীদের দাবি ন্যায়সংগত, অবিলম্বে মেনে নিন” — সরকারের প্রতি জামায়াতের আহ্বান

আপডেট সময় ০৯:১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫