ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

গণস্বাস্থ্য সংকটকে রাজনৈতিক হাতিয়ার বানানো দুর্ভাগ্যজনক: তাসনিম জারা

  • ডেস্ক রির্পোট
  • আপডেট সময় ১১:৫৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

হামের প্রাদুর্ভাব নিয়ে নিজের নীরব ভূমিকা পালনের অভিযোগ অস্বীকার করেছেন চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও রাজনীতিবিদ ডা. তাসনিম জারা। দুটি রাজনৈতিক দলের কর্মীরা সংঘবদ্ধভাবে অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।

শুক্রবার (১৫ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এই দাবি করেন।

পোস্টে ডা. তাসনিম জারা লেখেন, ‘দুটি দলের কর্মীরা সংঘবদ্ধভাবে প্রচার করছেন যে, হামের প্রাদুর্ভাব নিয়ে আমি কিছু বলিনি, কিছু করিনি। আমি নাকি অন্তর্বর্তীকালীন সরকারের কাছের মানুষ ছিলাম এবং স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ থাকছি।’
তিনি লেখেন, ভিন্ন প্রসঙ্গে স্বাস্থ্য উপদেষ্টার কর্মকাণ্ড বহু আগেই উদ্বিগ্ন করে তুলেছিল তাকে। তার ভাষ্য, ‘তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে আমি ২০২৪ সালেই প্রশ্ন তুলি। তখনকার বিষয় ছিল জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ধীরগতি ও অবহেলা।’
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জারা লেখেন, তিনি এক মাসেরও বেশি সময় ধরে বিভিন্ন সভা-সেমিনারে হামের প্রাদুর্ভাব নিয়ে কথা বলে আসছেন এবং সম্ভাব্য সমাধান নিয়ে মতামত দিয়েছেন। এ সংক্রান্ত ভিডিওগুলো বিভিন্ন সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে।

তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়ে তিনি লেখেন, ‘হামের প্রাদুর্ভাবের পেছনে দায় কার, তা খুঁজে বের করতে একটি সংসদীয় তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন, সেই দাবিও জানিয়েছি প্রায় এক মাস আগে এপ্রিল মাসের ১৯ তারিখে। আর এক মাসেরও বেশি আগে থেকে আমি বিভিন্ন সভা-সেমিনারে হামের প্রাদুর্ভাব নিয়ে কথা বলে আসছি, সম্ভাব্য সমাধান নিয়ে আমার মতামত দিয়েছি। এসব ভিডিও বিভিন্ন সংবাদ মাধ্যমের ইউটিউব চ্যানেলে সার্চ করলেই দেখা যায়। কিছু স্ক্রিনশটও দিচ্ছি।’

তিনি আরও লেখেন, ‘একটি গণস্বাস্থ্য সংকটকে রাজনৈতিক হাতিয়ার বানানোর এই চেষ্টা দুর্ভাগ্যজনক। শিশুরা অসুস্থ হচ্ছে, মারা যাচ্ছে : এই সময়ে দলীয় কর্মীদের কাজ হওয়া উচিত ছিল সমাধানে অংশ নেওয়া। কিন্তু তারা বরাবরের মতই বেছে নিয়েছে মিথ্যা প্রচার করা।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বলের মধ্যেই নজরদারি, ধরা পড়বে অফসাইড – ২০২৬ বিশ্বকাপে

গণস্বাস্থ্য সংকটকে রাজনৈতিক হাতিয়ার বানানো দুর্ভাগ্যজনক: তাসনিম জারা

আপডেট সময় ১১:৫৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬