ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্মার্ট টেকনোলজি থেকে ৫০ লাখ নিয়ে কাজ দেয়ার অভিযোগ বিসিসি’র কর্মকর্তার বিরুদ্ধে সরকার দুই মাসের মধ্যে জনগণকে রাজপথে আসতে বাধ্য করছে: এটিএম আজহার বর্তমানে বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি: অর্থমন্ত্রী জনগণের স্বার্থ বিবেচনা করে ইরানের উচিত যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করা: জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইরানি জাহাজে চীনা মিসাইলের কেমিক্যাল, তবে কি ইরানকে টিকিয়ে রাখার নেপথ্যে বেইজিং? এক পরিবারে দুই এমপির নীতি না থাকায় আমিরের স্ত্রীকে মনোনয়ন দেওয়া হয়নি: হামিদুর রহমান আযাদ দৃষ্টি নেই, তবুও স্বপ্ন অটুট শরীফের ইসরায়েলি সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম সেনাবাহিনী: জাতিসংঘের বিশেষ দূত প্রশ্নপত্র ফাঁস হয়নি, পরবর্তী পরীক্ষাগুলোও পর্যবেক্ষণ করা হবে: শিক্ষামন্ত্রী যুদ্ধে নিজেদের সাফল্য তুলে না ধরায় মার্কিন গণমাধ্যমের ওপর ক্ষুব্ধ ট্রাম্প

জুলাই পদযাত্রায় সব জেলায় অপ্রত্যাশিত সাড়া মিলছে: নাহিদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

জুলাই পদযাত্রায় এখন পর্যন্ত সব জেলাতেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অপ্রত্যাশিত সাড়া পাচ্ছে বলে মন্তব্য করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বললেন, নতুন রাজনৈতিক দলের কাছে মানুষ তাদের প্রত্যাশা ব্যক্ত করছে।

দেশ গড়তে জুলাই পদযাত্রার ১৫তম দিনে ভোলায় যাত্রাপথে এ মন্তব্য করেন এনসিপির এ নেতা। দুপুর ২টার পর ভোলা প্রেসক্লাব চত্বর এলাকায় দলটির কর্মসূচি অনুষ্ঠিত হবে।

নাহিদ ইসলাম ফের জানিয়েছেন, দেশের মানুষের দুঃখ দুর্দশা ও সমস্যা নিয়ে আগামী ৩ আগস্ট দেশবাসীর সামনে দলীয় ইশতেহার তুলে ধরবে এনসিপি। ইশতেহারে পুরো দেশের সমস্যা ও নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরা হবে।

এদিকে, ভোলায় কর্মসূচি উপলক্ষ্যে অনুষ্ঠানস্থলে ইতোমধ্যে মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। সেখানে ব্যানার-ফেস্টুন লাগানো হয়েছে। এনসিপির ভোলা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা তাতে যোগ দিচ্ছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্মার্ট টেকনোলজি থেকে ৫০ লাখ নিয়ে কাজ দেয়ার অভিযোগ বিসিসি’র কর্মকর্তার বিরুদ্ধে

জুলাই পদযাত্রায় সব জেলায় অপ্রত্যাশিত সাড়া মিলছে: নাহিদ

আপডেট সময় ০২:২৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫