ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
২০২৭ সালের মধ্যে বসিলা ও রায়েরবাজারে হবে আলাদা থানা: ববি হাজ্জাজ অতিরিক্ত যাত্রী, বড় ঢেউ; জিম্বাবুয়েতে ফেরি দুর্ঘটনায় নিহত ৪৪ বিয়ের প্রলোভনে ধর্ষণে অন্তঃসত্ত্বা নারী, যুবলীগ কর্মী গ্রেফতার বিএনপির পতন হলে আপনারা সরকার চালাতে পারবেন?-প্রশ্ন রাশেদ খানের বালুর ঘাটে ইজারাদারের কর্মীকে ইউএনওর মারধর তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত অন্যতম শীর্ষ অনলাইন ক্যাসিনো এজেন্ট লিপুর বাগানবাড়িতে ডিবির অভিযান সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত দেশকে সংকটে ফেলেছে, ১৫ দফা প্রস্তাব নাহিদের সকল প্রশংসা আল্লাহর, মধ্যপ্রাচ্যের অত্যাচারী ইরান আর নেই: ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ ১০ বছরের প্রেমের পর অবশেষে বিয়ের বন্ধনে রোনালদো-জর্জিনা

১৯ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় সমাবেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ১১৭০ বার পড়া হয়েছে

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৯ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় সমাবেশ। দলটি জানিয়েছে, এই সমাবেশে অংশ নিতে সারাদেশ থেকে প্রায় ১০ লাখ নেতাকর্মী ঢাকায় আসবেন। প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে ভাড়া করা হয়েছে ১০ হাজারের বেশি বাস, পাশাপাশি ট্রেন ও লঞ্চে করেও নেতাকর্মীরা সমাবেশস্থলে আসবেন বলে জানানো হয়েছে।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, রাজধানীসহ সারাদেশের জেলা, উপজেলা, এমনকি পাড়া-মহল্লা পর্যন্ত ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। সমাবেশকে কেন্দ্র করে সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ৬ হাজার স্বেচ্ছাসেবক কাজ করবে।

সমাবেশ ঘিরে পুলিশ প্রশাসনের সহযোগিতা নিশ্চিত করতে মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সঙ্গে বৈঠক করে জামায়াতের সাত সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইমস অ্যান্ড অপারেশন) নজরুল ইসলাম, যুগ্ম কমিশনার শহীদুল্লাহ, ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাসসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠক শেষে অ্যাডভোকেট জুবায়ের সাংবাদিকদের জানান, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ সমাবেশ আয়োজনের লক্ষ্যে পুলিশের কাছ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে। তিনি বলেন, “ডিএমপি’র সঙ্গে আমাদের পূর্ণ সমন্বয় হয়েছে। এমনকি সমাবেশ বাস্তবায়ন কমিটির গুরুত্বপূর্ণ নেতাদের মোবাইল নম্বরও সরবরাহ করা হয়েছে।”

তিনি আরও জানান, সিনিয়র নেতাদের যাতায়াত, যানবাহন প্রবেশ ও পার্কিংসহ প্রতিটি বিষয়ই সুপরিকল্পিতভাবে পরিচালিত হবে। সমাবেশের মাধ্যমে দল একটি শক্তিশালী বার্তা দিতে চায় এবং দলীয় ইতিহাসে এটি হবে সবচেয়ে বড় ও সুসংগঠিত জনসমাবেশ।

ডিএমপির সঙ্গে আলোচনায় জামায়াতের প্রতিনিধি দলে আরও ছিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ, ড. রেজাউল করিম, মো. দেলাওয়ার হোসেন, অ্যাডভোকেট আতিকুর রহমান, মোহাম্মদ কামাল হোসেন এবং আবদুস সাত্তার সুমন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের মধ্যে বসিলা ও রায়েরবাজারে হবে আলাদা থানা: ববি হাজ্জাজ

১৯ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় সমাবেশ

আপডেট সময় ১০:৫০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫