ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেহেরপুর সীমান্তে পতাকা বৈঠকে সেই কৃষককে হস্তান্তর করল বিএসএফ ফ্যামিলি কার্ডের কাজ না পেয়ে দুই ছাত্রদল নেতার পদত্যাগের ঘোষণা ট্রাম্পকে নিয়ে বিপজ্জনক খেলায় নেতানিয়াহু সাবেক ভূমিমন্ত্রীর বাসা থেকে আওয়ামী লীগ নেতা মুরাদ গ্রেপ্তার একই দিনে আদালতে সাতক্ষীরার আলোচিত ৩ নজরুল ইসলাম, দুজন কারাগারে কোটি টাকার সেতু পার হতে লাগে বাঁশের সাঁকো লুট করে দেশের অর্থনীতি শূন্যের কোঠায় নিয়ে গেছে হাসিনা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: মুখ খুলল দুদক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে জরুরি অবতরণ করল হেলিকপ্টার জামালপুরে শিয়ালের তাণ্ডব, মুহূর্তেই কামড়ে দিল ৭ জনকে

পিআর পদ্ধতি ঠেকাতে ১-৩টি দলের আপত্তি ইনজাস্টিস: মন্তব্য জামায়াত নায়েবে আমিরের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ৫১৪ বার পড়া হয়েছে

সংখ্যানুপাতিক বা আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নে ১-৩টি দলের আপত্তিকে ‘ইনজাস্টিস’ বা বৈষম্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার এক পর্যায়ে তিনি এ কথা বলেন।

তাহের বলেন, পিআর পদ্ধতি নিয়ে বড় রাজনৈতিক দলগুলোর সমর্থন থাকলেও সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দরকার। “কোনো একটি মাত্র দল বা সরকারি দল এককভাবে সংবিধান সংশোধন করে ফেলবে—এটা আমরা চাই না। একটা যৌথ সমাধান দরকার।”

তিনি জানান, আলোচনায় অংশ নেওয়া বেশিরভাগ দল দ্বিকক্ষবিশিষ্ট জাতীয় সংসদের পক্ষে মত দিয়েছে। তেমনি পিআর পদ্ধতির প্রতিও বেশিরভাগ দলের সম্মতি রয়েছে।

নারী প্রতিনিধিত্বের প্রসঙ্গ টেনে তাহের বলেন, সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ১০০ করা হোক—এ প্রস্তাবের পক্ষে জামায়াত মত দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেহেরপুর সীমান্তে পতাকা বৈঠকে সেই কৃষককে হস্তান্তর করল বিএসএফ

পিআর পদ্ধতি ঠেকাতে ১-৩টি দলের আপত্তি ইনজাস্টিস: মন্তব্য জামায়াত নায়েবে আমিরের

আপডেট সময় ০৫:৪২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫