ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সন্তানের মাথা গোঁজার ঠাঁই পেতে মাথার চুল বিক্রি করলেন মা মৃত্যু/দণ্ড/প্রাপ্ত হাসিনার হু’ম’কি-ধম’কির দায় ভারত সরকার এড়াতে পারে না: ডা. ইরান মহাসড়কে দুর্ঘটনা মোকাবিলায় ১০ কিলোমিটার পরপর মিলবে অ্যাম্বুলেন্স সেবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সমাজে বিশৃঙ্খলা না ছড়ানোর আহ্বান জামায়াত আমিরের ভালো সম্পর্ক চাইবেন আবার হাসিনা কার্ড খেলবেন, এভাবে সম্পর্ক হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী উস্কানিমূলক বক্তব্য দিয়ে সমাজে বিশৃঙ্খলা না ছড়ানোর আহ্বান জামায়াত আমিরের জ্বালানি-বিদ্যুৎ সেক্টর অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয়: প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় যোগ হচ্ছে নতুন মুখ, আলোচনায় যারা রোহিঙ্গা ক্যাম্পের বাথরুম থেকে পুলিশের এএসআইয়ের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসন মোকাবিলায় মুসলিম ‘ঐক্যের’ ডাক ইরানের

হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে ভারতের মুখ খোলার পর যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে

বাংলাদেশের পলাতক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি ও তার প্রত্যর্পণের বিষয়টি নিয়ে গতকাল কথা বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, হাসিনাকে ফিরিয়ে দেওয়া পুরোপুরিআইনি প্রক্রিয়া এ বিষয়ে তাদের আগের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানান শেখ হাসিনা। ওই সাক্ষাৎকারের পর তার দেশে ফেরা ও প্রত্যর্পণের বিষয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হয়।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার দেওয়া নির্দিষ্ট সাক্ষাৎকারের পরও ভারতের দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন আসেনি। যেকোনো প্রত্যর্পণের বিষয় মূলত আইনি এবং প্রচলিত নিয়ম ও প্রক্রিয়া অনুযায়ীই তা মোকাবিলা করা হবে। এদিকে গতকাল বিকালে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে আদালতের রায় কার্যকর করা হবে। একই সঙ্গে আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনতেও সরকার আন্তরিকভাবে কাজ করছে।

তিনি বলেন, আইনমন্ত্রী ইতোমধ্যে স্পষ্ট করেছেন, শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে এবং আইনানুগ প্রক্রিয়ায় আদালতের রায় কার্যকর করা হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকার প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সংশ্লিষ্ট দেশের কাছে ধারাবাহিকভাবে তাগাদা দিয়ে যাচ্ছে।  

মঙ্গলবার সংসদেজুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচারপ্রসঙ্গে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানপূর্ববর্তী গণহত্যা, গুম, বিচারবহির্ভূত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে।  রংপুর৪ আসনের এনসিপি দলীয় সদস্য আখতার হোসেন ৬৮ বিধিতে সংসদে নোটিশটি উত্থাপন করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সন্তানের মাথা গোঁজার ঠাঁই পেতে মাথার চুল বিক্রি করলেন মা

হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে ভারতের মুখ খোলার পর যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৩:০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬