ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্রান্সকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন ‘আমার কাছে কাজ করতে হলে ঘুষ দিতেই হবে’ সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, রাতের মধ্যে শর্ত না মানলে কাল লংমার্চ জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের পরিণতি আ.লীগের মতো হবে: সারজিস এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ভুল, ৪ শিক্ষককে শোকজ গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসতে হবে বন্যায় শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর পরীক্ষায় শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন, সামাজিক মাধ্যমে বিতর্ক ইংল্যান্ডের বিপক্ষে পছন্দের রেফারি পেয়েছেন মেসি! চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার

ফ্রান্সকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বিশ্বকাপের সেমিফাইনালে ইউরোপের দুই পরাশক্তির লড়াইয়ে আধিপত্য দেখিয়ে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন। পুরো ম্যাচজুড়েই মাঠের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে ছিল লুইস দে লা ফুয়েন্তের দল। অন্যদিকে দিদিয়ের দেশমের ফ্রান্স মাঝেমধ্যে আক্রমণে উঠলেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে পারেনি। শেষ পর্যন্ত দাপুটে পারফরম্যান্সে শেষ হাসি হাসে স্পেনই।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। সেই ধারাবাহিকতায় ম্যাচের ১৯তম মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেয় মিকেল ওয়ারজাবাল।

তার নেওয়া নিখুঁত শটে বল জড়িয়ে যায় ফ্রান্সের জালে। প্রথম গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় ফ্রান্স। তবে স্পেনের সংগঠিত রক্ষণভাগ ভেদ করতে ব্যর্থ হয় তারা।

বিরতির পরও ম্যাচের ছন্দ ধরে রাখে স্পেন। ৬২তম মিনিটে দানি অলমোর চমৎকার পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো পোরো। তার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন এবং ফ্রান্সের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা প্রায় শেষ হয়ে যায়।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্পেন। দিদিয়ের দেশমের ফ্রান্সকে ছিটকে দিয়ে আসরের প্রথম দল হিসেবে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফ্রান্সকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন

ফ্রান্সকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন

আপডেট সময় ০৩:২০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬