ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা পারেদেসের লাল কার্ড ‘বাতিল করল’ ফিফা ফিফায় ইনফান্তিনোর সময় শেষ হয়ে গেছে: স্প্যানিশ লা লিগা সভাপতি নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস রক্তে ইনফেকশন, প্লাটিলেট ৩৪ হাজার—গুরুতর অসুস্থ নয়ন দোয়া চাইলেন ফেসবুকে প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইলেন এমপি নজরুলের ড্রাইভার বাবা-ভাইসহ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা শিক্ষক ছাড়াও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা

ইরানের পারমাণবিক স্থাপনার শহরে আবারো মার্কিন হামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বুশেহরে আবারও মার্কিন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইআরএনএ। বুধবার (১৫ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত কয়েক দিনের ধারাবাহিক সামরিক উত্তেজনার মধ্যে নতুন করে এই হামলার ঘটনা ঘটেছে।

আইআরএনএর তথ্য অনুযায়ী, বুশেহর শহরের তিনটি স্থানে মার্কিন বাহিনী হামলা চালায়। বিষয়টি নিশ্চিত করে বুশেহরের গভর্নর মোহাম্মদ মোজাফারি বলেন, যুক্তরাষ্ট্রের হামলায় শহরের তিনটি এলাকা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

বুশেহরেই ইরানের একমাত্র বেসামরিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত। ফলে এই অঞ্চলে নতুন হামলার ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে।

এর আগের দিনও বুশেহরে হামলার অভিযোগ তুলেছিল তেহরান। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলার জেরে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে।

এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় অন্তত ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে তেহরান। দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এ তথ্য জানিয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

ইরানের পারমাণবিক স্থাপনার শহরে আবারো মার্কিন হামলা

আপডেট সময় ০৯:৪৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬