ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি? ‘আই হ্যাভ আ প্ল্যান’ বললেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার দাবানলের ধোঁয়ায় ফাইনালের আগে নিউইয়র্কে বায়ুদূষণ সতর্কতা ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্পর্শকাতর তথ্য ডার্ক ওয়েবে ফাস চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

ইরানে ৯০ মিনিটের ‘বিশেষ অভিযান’, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি যুক্তরাষ্ট্রের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালিতে চরম উত্তেজনার মধ্যে ইরানে নুতন করে দিনের বেলায় বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। হামলা সফলভাবে সম্পন্ন করেছে তারা। আগের দফার মার্কিন হামলা শেষ হওয়ার প্রায় আধ ঘণ্টা পর এই নতুন বিমান হামলা চালানো হয়।

বুধবার (১৫ জুলাই) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে।

সেন্টকম জানিয়েছে, ওয়াশিংটন সময় বুধবার সকাল ৭টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিট) নতুন দফার এই হামলা সম্পন্ন হয়েছে। মোট ৯০ মিনিটের এই বিশেষ অভিযানে গ্রেটার টুনব দ্বীপের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র মজুত ও উৎক্ষেপণ কেন্দ্রগুলো লক্ষ্য করে নির্ভুল যুদ্ধাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।

সেন্টকম পুনরায় জোর দিয়ে বলেছে, এই সফল হামলার ফলে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর আক্রমণ চালানোর ক্ষেত্রে ইরানের সামরিক সক্ষমতা আরও হ্রাস পেল।

তবে হামলার বিষয়ে ইরানের রাষ্ট্রীয় বা স্থানীয় গণমাধ্যমগুলোতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে, যুক্তরাষ্ট্রের সময় মঙ্গলবার সকাল ৬টা (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) থেকে ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে এই নতুন দফার হামলা শুরু করা হয়।

হামলার উদ্দেশ্য ব্যাখ্যা করে মার্কিন সেন্ট্রাল কমান্ড তাদের পোস্টে উল্লেখ করেছে, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর হামলা চালাতে ইরানি বাহিনী যে ধরনের সামরিক সক্ষমতা ব্যবহার করে আসছে, এই বিমান হামলাগুলোর মূল উদ্দেশ্য হলো সেটিকে আরও দুর্বল ও অকার্যকর করে দেওয়া।

এরও আগে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ পুনর্বহাল ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে হরমুজ প্রণালি কেবল ইরানের জন্য বন্ধ রাখার ঘোষণার পর এই অঞ্চলে সামরিক সংঘাতের আশঙ্কা করা হচ্ছিল। সেন্টকমের এই নতুন বিমান হামলার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি আরও জটিল ও সংঘাতময় রূপ নিলো।

সূত্র: রয়টার্স, আলজাজিরা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি?

ইরানে ৯০ মিনিটের ‘বিশেষ অভিযান’, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ১১:২৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬