ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

ভোর থেকে বোমাতঙ্ক, উদ্ধারের পর সাউন্ড বক্সে বেজে উঠল বঙ্গবন্ধুর ভাষণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২০:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তারে বোমাসদৃশ বস্তু ঝুলতে দেখে সকালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত করে, এগুলো কোনো বোমা নয়; তিনটিই সাউন্ড বক্স।

শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে, শহরের কোর্ট মোড় ও ড. শহীদ শামসুজ্জোহা পার্কের সামনে এসব বক্স ঝুলতে দেখা যায়।

স্থানীয়রা জানান, সকালে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে একটি বৈদ্যুতিক খুঁটির তারে বক্সের মতো একটি বস্তু ঝুলতে দেখা যায়। দেখতে বোমাসদৃশ হওয়ায় দ্রুত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মেহেরপুর সদর থানা পুলিশ।

পরে স্থানীয়দের সহযোগিতায় বস্তুটি নামিয়ে পানি ভর্তি একটি বালতিতে রাখা হয়। এরপর এর সঙ্গে যুক্ত ব্যাটারির তার বিচ্ছিন্ন করে বক্সটি খুলে দেখা যায়, ভেতরে কোনো বিস্ফোরক নেই। সেটি ছিল একটি সাউন্ড বক্স।

এর কিছুক্ষণ পর কোর্ট মোড় ও ড. শহীদ শামসুজ্জোহা পার্কের সামনেও একই ধরনের আরও দুটি বক্স ঝোলানোর খবর পায় পুলিশ। পরে সেগুলোও উদ্ধার করে থানায় নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ৯টার দিকে পার্কের সামনে ঝোলানো একটি বক্স থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার করা হচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে বক্সটি নামিয়ে নেয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, এসব বস্তু নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এগুলো বোমা নয়, সাউন্ড বক্স। তিনটি বক্স উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এগুলো বিভিন্ন স্থানে ঝুলিয়ে রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপির স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত হলেন ৪ নেতা

ভোর থেকে বোমাতঙ্ক, উদ্ধারের পর সাউন্ড বক্সে বেজে উঠল বঙ্গবন্ধুর ভাষণ

আপডেট সময় ০১:২০:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬