ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি জামালপুরের জুলাইযোদ্ধা ইমরান ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া সাংবাদিক লাঞ্ছিত, ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার রাজধানী থেকে অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রশাসনের নাকের ডগায় নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং, জনমনে নানা প্রশ্ন বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার মোবাইল ফোন কিনতে ইএমআই সুবিধা দেবে দেশের সব ব্যাংক: তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রাজশাহীতে সারের দামে নৈরাজ্য: জিম্মি লাখো কৃষক, ভরা মৌসুমে সক্রিয় সার সিন্ডিকেট রিং অব ফায়ার থেকে হিমালয় বেল্ট- কেন এই অঞ্চলগুলো এত ভূমিকম্পপ্রবণ? বাকশাল নামে গরু জবাই করে ‘জুলাই জিয়াফত’ উদযাপন করলেন রাকসু জিএস

আওয়ামী লীগের সাবেক এমপি নায়েব আলী গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, ১৫ আগস্টকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের সংগঠিত ও সক্রিয় করার চেষ্টা করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে শৈলকুপা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন নায়েব আলী জোয়ার্দার। এর আগে একই বছরের ১২ সেপ্টেম্বর ঝিনাইদহের আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছিল র‍্যাব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি জামালপুরের জুলাইযোদ্ধা ইমরান

আওয়ামী লীগের সাবেক এমপি নায়েব আলী গ্রেপ্তার

আপডেট সময় ০২:৫৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬