ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের সৌরবিদ্যুৎ নিয়ে সুখবর, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৯১৮ মেগাওয়াট এবার সরাসরি সৌদি আরবের রাজধানী রিয়াদে বিস্ফোরণ কাচ্চি বিরিয়ানি, সেই স্বাদ: মার্কিন রাষ্ট্রদূত আজ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস ৮ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু এক দফা যখন হবে তখন পরিস্থিতি ভয়াবহ হবে: জামায়াতে আমির রাজধানীতে একদিনে সাত এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ

বঙ্গবন্ধুর দ্বিতীয় মৃত্যু ঘটে শেখ হাসিনার আমলে: আসিফ নজরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘দ্বিতীয় মৃত্যু’ শেখ হাসিনার আমলে হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আসিফ নজরুল বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে শেখ মুজিবুর রহমানের অবদান অনস্বীকার্য। ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত তাঁর রাজনৈতিক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বঙ্গবন্ধুকে বাংলাদেশের স্বাধীনতার ‘স্থপতি’ হিসেবে উল্লেখ করেন।

তবে স্বাধীনতার পর দেশ পরিচালনায় শেখ মুজিবের ভূমিকার সমালোচনা করেন আসিফ নজরুল। তিনি বলেন, ১৯৭১-পরবর্তী বাংলাদেশ পরিচালনা নানা কারণে কঠিন ছিল। কিন্তু সেটি ১৯৭২ সাল থেকে তাঁর ক্রমশ কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী শাসকে পরিণত হওয়ার বিষয়কে ন্যায্যতা দেয় না।

বঙ্গবন্ধুর শাসনামলের দুর্ভিক্ষ, হত্যাকাণ্ড ও একদলীয় শাসন প্রতিষ্ঠার সমালোচনাও করেন তিনি। একই সঙ্গে স্বাধীনতা সংগ্রামে শেখ মুজিবের দীর্ঘ রাজনৈতিক অবদানের কারণে অনেক মানুষ তাঁকে ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন বলেও উল্লেখ করেন।

আসিফ নজরুলের দাবি, শেখ হাসিনার শাসনামলে বঙ্গবন্ধুর রাজনৈতিক পরিচয় ও উত্তরাধিকারকে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে। তাঁর ভাষায়, শেখ হাসিনার শাসন ছিল ‘আইডেনটিটি-বেসড ফ্যাসিজমের একটি নিকৃষ্ট উদাহরণ’। নিজের শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তিনি তাঁর বাবাকে যথেচ্ছভাবে ব্যবহার করেছেন বলেও মন্তব্য করেন আসিফ নজরুল।

তিনি বলেন, এ কারণেই বঙ্গবন্ধু জুলাই গণঅভ্যুত্থানের প্রতিপক্ষ হিসেবে উপস্থাপিত হন এবং ‘শেখ হাসিনার আমলে, অনেকটা তাঁরই হাতে বঙ্গবন্ধুর দ্বিতীয় মৃত্যু ঘটে’।

পোস্টের শেষাংশে ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের কথা স্মরণ করে আসিফ নজরুল বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা ও তাঁর জন্য দোয়া করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বঙ্গবন্ধুর দ্বিতীয় মৃত্যু ঘটে শেখ হাসিনার আমলে: আসিফ নজরুল

আপডেট সময় ০৩:১৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬