ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪ দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াতের আমির কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় সারাদেশে এখন জনমনে আতঙ্ক, মানুষের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়ালে পাকিস্তানে মহাবিপর্যয় নেমে আসবে: রাজা নাসির আব্বাস ভারতীয় পণ্যে ১০০ শতাংশ মার্কিন শুল্কারোপের শঙ্কা, ঘুম হারাম রপ্তানিকারকদের এবার রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:১৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি মো. আমির হামজা বলেছেন, আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদর আসনের জন্য তিনিই ‘প্রধানমন্ত্রী’। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের সংসদীয় এলাকার মানুষের উদ্দেশে দেওয়া বক্তব্যে এমন মন্তব্য করতে দেখা যায় তাকে।

ভাইরাল হওয়া ভিডিওতে সংসদ সদস্য আমির হামজাকে তার নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ও বরাদ্দ নিয়ে কথা বলতে শোনা যায়।

তিনি বলেন, “আগামী পাঁচ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য আমিই প্রধানমন্ত্রী। বাজেটগুলো সরকার দেবে, আর সেটা আমির হামজার হাতে দেবে। এটা কি কোনো ফেরেশতার হাতে দেবে?”

এ সময় উপস্থিত জনসাধারণের উদ্দেশে তিনি বলেন, উন্নয়নকাজ নিয়ে বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর কৃতিত্ব নেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। তার ভাষ্য, সরকার যে অর্থ বরাদ্দ দেয়, তা কোনো ব্যক্তির নিজস্ব অর্থ নয়।

আমির হামজা আরও বলেন, “মানুষ নাচে, যে উন্নয়নকাজ করে দিয়েছে। সে কি তার বাবার টাকা নিয়ে এসে করবে? এই পাগলামিগুলো আর বিশ্বাস করা যাবে না।”

এদিকে কুষ্টিয়া-৩ আসনের উন্নয়ন কর্মকাণ্ডের অংশীদারিত্ব নিয়ে সংসদ সদস্য আমির হামজা এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের মধ্যে কিছুদিন ধরে টানাপোড়েন চলছে বলে স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে।

এই প্রেক্ষাপটেই আমির হামজার এমন মন্তব্য বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ। তবে তার বক্তব্যের সুনির্দিষ্ট প্রেক্ষাপট ও মন্তব্যের ব্যাখ্যা নিয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানা যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই

আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা

আপডেট সময় ০৬:১৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬