ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াত-শিবিরের লাগাম টেনে না ধরলে হাসিনার থেকেও ভয়ংকর হবে: রাশেদ খাঁন বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্ছি: নাছির মাদক কারবারিদের সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেপ্তার ১ নেদারল্যান্ডসের রানির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময় জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন স্পিকার আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত বিনামূল্যে ১০ লিটার মদ না দেয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন!

রাজধানীতে তীব্র গ্যাস সংকট, পাম্প ছাড়িয়ে সড়কে যানবাহনের দীর্ঘ অপেক্ষা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

দেশজুড়ে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) সংকটের প্রভাব পড়েছে রাজধানীর বিভিন্ন পাম্পে। গ্যাস নিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। কোথাও কোথাও পাম্প ছাড়িয়ে সড়কে কয়েক কিলোমিটার পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর উত্তরার বিমানবন্দর সংলগ্ন মেসার্স মাসুদ এন্টারপ্রাইজে গিয়ে দেখা যায়, পাম্পের সামনে থেকে যানবাহনের সারি প্রায় দেড় কিলোমিটার ছাড়িয়ে গেছে। ভোর থেকেই গ্যাসের জন্য অপেক্ষা করছেন চালকরা।

চালকদের কয়েকজন জানান, পর্যাপ্ত গ্যাস না থাকায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও প্রয়োজনীয় পরিমাণ গ্যাস পাওয়া যাচ্ছে না। এতে সময়ের পাশাপাশি বাড়ছে ভোগান্তি।

বেসরকারি একটি প্রতিষ্ঠানের প্রাইভেট কারচালক লালচাঁন জানান, গ্যাস নিতে ভোর ৫টায় এসে লাইনে দাঁড়ান তিনি। প্রায় ছয় ঘণ্টা অপেক্ষার পর সকাল ১১টার দিকে মাত্র ১৭০ টাকার গ্যাস পেয়েছেন।

তিনি বলেন, এই পরিমাণ গ্যাসে কর্মস্থল পর্যন্ত পৌঁছাতে পারবেন কি না, তা নিয়েও তিনি নিশ্চিত নন।

শুধু লালচাঁন নন, দীর্ঘ সময় অপেক্ষা করেও কাঙ্ক্ষিত পরিমাণ সিএনজি না পাওয়ার অভিযোগ করেছেন আরও অনেক চালক। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় যানবাহন ও যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত-শিবিরের লাগাম টেনে না ধরলে হাসিনার থেকেও ভয়ংকর হবে: রাশেদ খাঁন

রাজধানীতে তীব্র গ্যাস সংকট, পাম্প ছাড়িয়ে সড়কে যানবাহনের দীর্ঘ অপেক্ষা

আপডেট সময় ০১:৫৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬