ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াত-শিবিরের লাগাম টেনে না ধরলে হাসিনার থেকেও ভয়ংকর হবে: রাশেদ খাঁন বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্ছি: নাছির মাদক কারবারিদের সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেপ্তার ১ নেদারল্যান্ডসের রানির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময় জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন স্পিকার আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত বিনামূল্যে ১০ লিটার মদ না দেয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন!

চালু হওয়ার প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা, বলাকা বাসকে জরিমানা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

নারীদের জন্য চালু হওয়া পিংক বাস সার্ভিসের প্রথম দিনেই রাজধানীতে ঘটেছে দুর্ঘটনার ঘটনা। মঙ্গলবার (১৮ আগস্ট) পিংক বাসটিকে ধাক্কা দেয় বলাকা পরিবহনের একটি বাস। এ ঘটনায় বলাকা বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জরিমানা করেছে ট্রাফিক পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার রাজধানীর সড়কে পিংক বাস চলাচল শুরুর পরপরই বলাকা পরিবহনের একটি বাসের সঙ্গে সেটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পেয়ে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে আইন অনুযায়ী বলাকা পরিবহনের বাসটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং জরিমানা করা হয়।

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যেই পিংক বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এই সেবার অন্যতম বৈশিষ্ট্য হলো, বাসের চালক ও কন্ডাক্টর হিসেবে নারী কর্মীদের দায়িত্ব দেওয়া।

উদ্বোধনের দিনেই দুর্ঘটনার মুখে পড়লেও সংশ্লিষ্টরা আশা করছেন, প্রয়োজনীয় নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করে পিংক বাস সার্ভিস ভবিষ্যতে নারীদের জন্য নিরাপদ গণপরিবহনের সুযোগ তৈরি করবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত-শিবিরের লাগাম টেনে না ধরলে হাসিনার থেকেও ভয়ংকর হবে: রাশেদ খাঁন

চালু হওয়ার প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা, বলাকা বাসকে জরিমানা

আপডেট সময় ০৪:২৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬