ঢাকা , মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাশরের ময়দানে শুধু দাঁড়িপাল্লা মার্কা থাকবে: জামায়াত প্রার্থী নির্বাচনে বিএনপি বেশি আসনে জিতবে বলে মনে করছে ৬৬ শতাংশ মানুষ চীনে ঘুষ নেয়ার অপরাধে সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর বিএনপি ক্ষমতায় গেলে বিভিন্ন পয়েন্টে বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হবে: তারেক রহমান পদত্যাগের পরপরই দুই ছাত্র উপদেষ্টার বিষয়ে দুদকের তদন্ত চায় সাবেক সমন্বয়করা ১০ বছর নিঃসন্তান, একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন নারী বিএনপির প্রার্থী ফজলুরকে নিয়ে স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক রাবি শিক্ষকের পোস্টে বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ আখ্যা, ক্যাম্পাসজুড়ে তীব্র সমালোচনা জনগণের ম্যান্ডেট পেলে আবারও দুর্নীতিবিরোধী লড়াইয়ের নেতৃত্ব দেবে বিএনপি: তারেক রহমান উঠান বৈঠকে হঠাৎ স্ট্রোকে বিএনপি নেতা হারুনুর রশীদের মৃত্যু

লক্ষ্মীপুরে পরকীয়া কাণ্ড: বিএনপি নেতা গোলাম সারোয়ারের গণধোলাই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

রামগতিতে এক ডিভোর্সি নারীর সঙ্গে পরকীয়া প্রেমের জেরে অনৈতিক কাজ করার অভিযোগে জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন গোলাম সারোয়ার (৪৫) নামে বিএনপির এক নেতা। রোববার রাত ৮টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটে।

গণধোলাইয়ের শিকার গোলাম সারোয়ার চরগাজী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং তিন সন্তানের জনক। তিনি ওই এলাকার মো. নিজাম উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, সারোয়ারের সঙ্গে চরগাজী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাকের সরদারের মেয়ে তামান্না বেগমের (২২) সঙ্গে পরকীয়া সম্পর্ক চলছিল। তামান্নাকে পারিবারিকভাবে বিবাহ দেওয়া হলে সারোয়ার তাকে একাধিকবার ধর্ষণ ও ওই বিবাহ ভেঙে দিতে চাপ প্রয়োগ করেন। পরে তামান্না সারোয়ারের প্রলোভনে পড়ে দুই মাস আগে তার স্বামীকে ডিভোর্স দেন।

রোববার রাত ৮টার দিকে সারোয়ার তামান্নার বাড়িতে যান। এ সময় তামান্নার জেঠার ঘরে দুজনকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকতে দেখে স্থানীয়রা হাতেনাতে আটক করে গণধোলাই দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গোলাম সারোয়ার ও তামান্নাকে তার লোক জোর করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনাটিকে ধামাচাপা দিতে চরগাজী ইউনিয়ন বিএনপির দু’গ্রুপের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে এবং বিষয়টি রফাদফা করার জন্য ৩ লাখ টাকা বাণিজ্যের প্রচেষ্টা চলছে।

রামগতি উপজেলা বিএনপির সভাপতি ডাক্তার জামাল উদ্দীন বলেন, সংবাদ প্রমাণিত হলে সারোয়ারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। রামগতি থানার ওসি মো. কবির হোসেন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং কেউ বিষয়টি পুঁজি করে ঝামেলা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাশরের ময়দানে শুধু দাঁড়িপাল্লা মার্কা থাকবে: জামায়াত প্রার্থী

লক্ষ্মীপুরে পরকীয়া কাণ্ড: বিএনপি নেতা গোলাম সারোয়ারের গণধোলাই

আপডেট সময় ১২:৫৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫