ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত বেড়ে ৩৫ মুসলিম পর্যটকদের সুবিধায় জাপানের শপিংমলে নামাজ কক্ষ ট্রাম্পকে ‘হারু’ বললেন বাইডেন, আখ্যা দিলেন—অযোগ্য, দুর্নীতিগ্রস্ত ও ফালতু বলে ভেনেজুয়েলায় আড়াই লাখ ডলার দিলেন নেইমার ব্রাজিলের বিপক্ষে খেলা হচ্ছে না ‘জাপানি মেসির’ আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি: শেখ হাসিনা অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল: জার্মান গবেষক ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে আড়াই লাখ ডলার দিলেন নেইমার দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মুহাম্মদ (সা.)-এর পরে আর কোনো নবী নেই : সাইয়েদ মাহমুদ মাদানী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১১:২৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ৩১২ বার পড়া হয়েছে

ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানী বলেছেন, হজরত মুহাম্মদ (সা.)-এর পরে আর কোনো নবী আসবেন না—এ আকিদা ইসলামের মৌলভিত্তি। তিনি বলেন, “যারা এটি মানবে না তারা ইসলাম থেকে বিচ্যুত হবে, আর যারা তাদের অনুসরণ করবে তারাও ইসলামের বাইরে গণ্য হবে।”

শনিবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত খতমে নবুওয়ত সম্মিলিত পরিষদের আন্তর্জাতিক মহাসম্মেলনে তিনি এ বক্তব্য দেন। তিনি বলেন, বহু বিষয়ে সমঝোতা হতে পারে, কিন্তু আকিদার ক্ষেত্রে কোনো আপসের সুযোগ নেই—বিশেষ করে যখন বিষয়টি সরাসরি রসুলুল্লাহ (সা.)-কে কেন্দ্র করে।

মাদানী আরও বলেন, “আমাদের দায়িত্ব হলো গ্রামে-গঞ্জে প্রতিটি মানুষের কাছে পৌঁছানো, খতমে নবুওয়ত রক্ষা করা। এই কাজের মাধ্যমেই আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারব।”

এবারই প্রথমবারের মতো আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বলে জানায় আয়োজকদের মিডিয়া সমন্বয় বিভাগ। এতে ভারত, পাকিস্তান, সৌদি আরবসহ পাঁচ দেশের শীর্ষ আলেমরা অংশ নিচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, দুপুর ১২টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ছাড়াও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করীম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেকসহ দেশের শীর্ষ আলেম ও রাজনৈতিক নেতারা সম্মেলনে উপস্থিত ছিলেন।

সম্মেলনের সভাপতিত্ব করেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির, মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত বেড়ে ৩৫

মুহাম্মদ (সা.)-এর পরে আর কোনো নবী নেই : সাইয়েদ মাহমুদ মাদানী

আপডেট সময় ০৫:১১:২৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫