ঢাকা , বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহ-১০ আসনে বৈধতা ফিরল স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের মাগুরা থেকেই নির্বাচন করতে চান সাকিব! নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি, ভাঙচুর ঋণখেলাপি: হাসনাতের আসনে নির্বাচন করতে পারছেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী গ্রেপ্তারের তিনদিনে বিচার শেষ, আজ হবে সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব: সালাহউদ্দিন আহমদ ইরানে বিক্ষোভ থেকে গ্রেপ্তারদের দ্রুত বিচারের অঙ্গীকার প্রধান বিচারপতির তুরস্কের সামরিক শক্তি-সৌদির অর্থ-পাকিস্তানের পারমাণবিক মিলিয়ে আসছে ‘ইসলামিক ন্যাটো’ মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই: মির্জা আব্বাস সাহস থাকলে আইনের মুখোমুখি হক, বিদেশ থেকে হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

মন্তব্য প্রত্যাহার করে সিইসিকে ক্ষমা চাইতে হবে: সাদিক কায়েম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনাকে ‘বিচ্ছিন্ন’ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি দাবি করেন, এ ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি এবং নির্বাচন নিয়ে কোনো শঙ্কাও নেই।

সিইসির এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেন, পুরো ছাত্র-জনতার পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের মন্তব্যের নিন্দা ও ঘৃণা জানানো হচ্ছে। একই সঙ্গে তিনি সিইসিকে দ্রুত বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চেয়ে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন সাদিক কায়েম।

তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার আজ যে মন্তব্য করেছেন—শরিফ ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলা—এ ধরনের বক্তব্য আমরা ছাত্র-জনতার পক্ষ থেকে তীব্রভাবে নিন্দা ও ঘৃণা জানাই। আমরা অনুরোধ করবো, তিনি দ্রুত এ বক্তব্য প্রত্যাহার করুন এবং জাতির কাছে ক্ষমা চেয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করুন।’

এর আগে একই দিন দুপুরে রাজধানীর গুলশানে আয়োজিত ‘ইয়ুথ ভোটার’ অনুষ্ঠানে অংশ নিয়ে সিইসি এএমএম নাসির উদ্দিন শরিফ ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ-১০ আসনে বৈধতা ফিরল স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের

মন্তব্য প্রত্যাহার করে সিইসিকে ক্ষমা চাইতে হবে: সাদিক কায়েম

আপডেট সময় ০৮:০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫