ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির ক্যাম্পাসে কুত্তা পেটাতে ছাত্রদলের হেডাম লাগে না: রাকসু জিএসকে ছাত্রদল সভাপতি আমিরাতে শাবানের চাঁদ দেখা গেছে, রমজানের অপেক্ষায় মুসলিম বিশ্ব গণভোট নিয়ে যারা প্রশ্ন তুলছে, তারা মূলত পলাতক শক্তি: আদিলুর রহমান বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিলো রাশিয়া কেন্দ্রের আশপাশেও স্বতন্ত্র ও জামায়াতকে ঢুকতে দেব না: বিএনপি নেতার হুঁশিয়ারি দেশের অর্থনীতি আর ভঙ্গুর অবস্থায় নেই, রিজার্ভ এখন ৩২ বিলিয়ন: অর্থ উপদেষ্টা কোনো দলের পক্ষ নেওয়া যাবে না, ভোট হবে নিরপেক্ষ: সেনাপ্রধান আসিফ মাহমুদের বিচার এই বাংলার মাটিতেই হবে: ছাত্রদলের সাধারণ সম্পাদক সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন হচ্ছে ৪২ হাজার টাকা!

একাত্তরের মতো চব্বিশকেও সম্মান করতে হবে, চব্বিশ এখন জাতির কলিজার অংশ’ : ডা. শফিকুর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২১:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

একাত্তরের মতো চব্বিশকেও সমানভাবে সম্মান ও শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, চব্বিশ না হলে আজ নির্বাচন নিয়ে কথা বলার সুযোগ থাকত না, নির্বাচন কমিশনের দায়িত্বপূর্ণ জায়গায় বর্তমান প্রধান নির্বাচন কমিশনারও থাকতেন না, এমনকি বর্তমান অন্তর্বর্তী সরকারের অনেকেই জেলে থাকতেন।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ‘মহান বিজয় দিবস’ উপলক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর উদ্যোগে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “যদি চব্বিশ না হতো, ফ্যাসিবাদী আমলে নির্যাতিত ও অপমানিত মানুষগুলোর বিচার চাওয়ার পরিবেশও সৃষ্টি হতো না। সুতরাং বিনয়ের সঙ্গে অনুরোধ করছি—আমরা যেমন একাত্তরকে সম্মান করি, তেমনি চব্বিশকেও করতে হবে। চব্বিশ আমাদের ইতিহাসের শুধু অংশ নয়, এটি এখন আমাদের কলিজার অংশ। চব্বিশকে সম্মান করলেই বাংলাদেশ ও জাতিকে সম্মান করা হবে।”

তিনি আরও বলেন, অতীতে পড়ে থাকা কোনো গতিশীল জাতির পরিচয় হতে পারে না। জাতিকে বিভক্ত না করে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের বিষয়ে বাইরের কোনো হস্তক্ষেপ বা দাদাগিরি জাতি বরদাস্ত করবে না।

জামায়াত আমির বলেন, “৫৪ বছর জাতির ভাগ্য চোরাবালিতে হারিয়ে গেছে। এবার জনগণের ভাগ্যকে বুকে নিয়ে দুর্বার গতিতে সামনে এগিয়ে যেতে চাই। আমাদের অঙ্গীকার—বিভক্তি নয় ঐক্য, হিংসা নয় ভালোবাসা, দুর্নীতি নয় স্বচ্ছতা ও জবাবদিহি, অবিচার নয় সবার জন্য সুবিচার এবং বেকারত্ব নয়, হাতে হাতে কাজ।”

জামায়াতে ইসলামী অন্যায়ের সঙ্গে কখনো আপস করেনি উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদের সঙ্গে আপস করতে বারবার চাপ, অনুরোধ ও ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু জামায়াতের নেতারা হাসতে হাসতে জীবন দিয়েছেন, আপস করেননি। ভবিষ্যতেও কোনো অন্যায়ের সঙ্গে আপস করা হবে না বলেও তিনি দৃঢ়তা প্রকাশ করেন।

বর্তমান প্রেক্ষাপটে ভয়ভীতি, অপপ্রচার ও বিভাজন সৃষ্টির চেষ্টার সমালোচনা করে তিনি বলেন, যারা দেশকে আবার পুরোনো পচা আমলে ফিরিয়ে নিতে চায়, তারা ইতোমধ্যে চিহ্নিত হয়ে গেছে। তাদের সংশোধন, অনুতাপ ও অপকর্ম থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, বক্তব্যের খণ্ডিত অংশ প্রকাশ করে জাতিকে বিভ্রান্ত করা ঠিক নয়। সাংবাদিকরা জাতির বিবেক—এই পরিচয় যেন কলঙ্কিত না হয়, সে দায়িত্ব সবাইকে পালন করতে হবে। সাংবাদিক সমাজ ও রাজনৈতিক সমাজ—এই দুই অংশের দায়িত্ব সার্বজনীন বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম এবং মাওলানা রফিকুল ইসলাম খানসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির

একাত্তরের মতো চব্বিশকেও সম্মান করতে হবে, চব্বিশ এখন জাতির কলিজার অংশ’ : ডা. শফিকুর রহমান

আপডেট সময় ০৯:২১:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫