ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকার মাদরাসা থেকে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র উদ্ধার সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে ‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে বাংলাদেশ সীমান্তে পুশইন ইস্যুতে যে বার্তা দিলো জাতিসংঘ শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা করলো প্রশাসন এমপিরা ঋণখেলাপি নন, ‘ঋণগ্রস্ত’: স্বরাষ্ট্রমন্ত্রী, কড়া জবাব দিলেন রুমিন ‘বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে, নজরদারিতে রেখেছে ইসরায়েল’ পিলারের কাছে মাটি অপসারণে পদ্মা সেতুর কোনো ঝুঁকি নেই: সেতুমন্ত্রী পবিত্র কাবার গিলাফের ক্যালিগ্রাফিতে বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পীর গৌরবময় অবদান

‘হাদির ঘটনাকে বিচ্ছিন্ন বলার পর সিইসির দায়িত্বে থাকার অধিকার নেই’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:১৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করার পর নৈতিকভাবে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) আর তার পদে থাকার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, শরিফ ওসমান হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যে নির্বাচন কমিশন এমন বক্তব্য দেয়, সেই কমিশনারের দায়িত্বে থাকার নৈতিক অধিকার থাকতে পারে না। তিনি আশা প্রকাশ করেন, প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্য প্রত্যাহার করবেন।

তিনি আরও বলেন, আগামীকাল বিজয় দিবসে ঢাকা শহরে প্রতিরোধের র‍্যালি করা হবে। ভারতীয় আধিপত্যবাদ এবং বাংলাদেশবিরোধী সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ১৬ ডিসেম্বর সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, ভারত যদি মনে করে ৫ আগস্টের পরও বাংলাদেশে আগের মতো রাজনৈতিক হস্তক্ষেপ বা নির্বাচনে কারচুপি চালানো যাবে, তবে সেই ভাবনা ভুল প্রমাণ করা হবে।

বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। নাহিদ বলেন, আমরা দেশে গণতন্ত্রের ধারাবাহিকতা ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চাই। পাশাপাশি যারা জুলাই বিপ্লবকে টার্গেট করে মিডিয়া, বিশ্ববিদ্যালয় ও আইনাঙ্গনে মুজিববাদী রাজনীতি পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ চলবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকার মাদরাসা থেকে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র উদ্ধার

‘হাদির ঘটনাকে বিচ্ছিন্ন বলার পর সিইসির দায়িত্বে থাকার অধিকার নেই’

আপডেট সময় ০৮:১৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫