ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে, নজরদারিতে রেখেছে ইসরায়েল’ পিলারের কাছে মাটি অপসারণে পদ্মা সেতুর কোনো ঝুঁকি নেই: সেতুমন্ত্রী পবিত্র কাবার গিলাফের ক্যালিগ্রাফিতে বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পীর গৌরবময় অবদান নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান: প্রধানমন্ত্রী কারাগারে অভিনেতা জাহের আলভী বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতা নজরদারিতে: ইসরায়েলি রাষ্ট্রদূত বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের!, অস্বস্তি ভারতের? সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম: সেনাপ্রধান ইউনূস-নুরজাহানের শাস্তির দাবিতে আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ রাজধানীতে আবারও কক’টেল বি’স্ফো’’রণ

ওসমান হাদিকে হত্যাচেষ্টা: ভারতে পালাতে সহায়তাকারী ফিলিপের দুই সহযোগী আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ৮৬০ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে জড়িতদের পালাতে সহায়তাকারী ফিলিপ স্নালের দুই সহযোগীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ব্যক্তিরা হলেন নালিতাবাড়ী উপজেলার আন্দারুপাড়া এলাকার ফিলিক্সের ছেলে বেঞ্জামিন চিরান (৪৫) এবং নিকোলাস রেমারের ছেলে চিসল নেংমিনজা (২৩)। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। তিনি জানান, শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার পর থেকেই সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের ভারতে পালাতে সহায়তাকারী ফিলিপের দুই সহযোগীকে আটক করা সম্ভব হয়।

এর আগে ময়মনসিংহে ৩৯ বিজিবির সেক্টর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, গত শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকায় শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার পর অভিযুক্তদের পালিয়ে যাওয়ার সম্ভাব্য রুট চিহ্নিত করতে বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত এলাকায় টহল ও চেকপোস্ট জোরদার করা হয়।

তিনি আরও জানান, শনিবার পুলিশ ও বিজিবির যৌথ অভিযানের অংশ হিসেবে নালিতাবাড়ী উপজেলার বারমারী বটতলা সংলগ্ন আন্দারুপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে অবস্থানরত ফিলিপ নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটকের পরিকল্পনা নেওয়া হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে, নজরদারিতে রেখেছে ইসরায়েল’

ওসমান হাদিকে হত্যাচেষ্টা: ভারতে পালাতে সহায়তাকারী ফিলিপের দুই সহযোগী আটক

আপডেট সময় ০৯:৫৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫