ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দ্বিতীয়বার বিয়ের ৪ মাস না যেতে আবারও বিচ্ছেদ, যা বললেন স্ত্রী সাবিকুন্নাহার অস্ত্র কিংবা ছুরি নয়, রক্তভর্তি সিরিঞ্জ নিয়ে ছিনতাই গাজীপুরে পাঁচ খুন: ঘটনাস্থলে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভয় ধরাচ্ছে নতুন হান্টাভাইরাস, যা বলছে ডব্লিউএইচও গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে নামবে এনসিপি’ দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল স্কুলশিক্ষার্থী নাহিদের সন্ধান চায় পরিবার পরকীয়ার জেরে যুবককে হত্যা করে পুঁতে রাখলো মাটিতে, দম্পতি আটক বিপর্যয়ের পর শক্তিশালী রাজনৈতিক মঞ্চ গঠনের ডাক মমতার ছেলের ‘দায়’ মেটাতে বৃদ্ধ বাবাকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

ধান খাওয়ায় মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

এবার চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখিতে ধান খাওয়ায় ২৯টি ছোট ছোট বাচ্চা মেরে ফেলার অভিযোগ উঠেছে বাছা মিয়া নামের একজনের বিরুদ্ধে। এছাড়া ২৭টি বাবুই পাখির বাসা ভেঙে ফেলেছেন ওই ব্যক্তি। এ ঘটনায় বাছা মিয়া নামের একজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ এপ্রিল) দুপুর ৩টার দিকে পোপাদিয়া ঈশ্বরভুট্ট বাজার এলাকা ঘটনা পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত বাছা মিয়া (৪৮) পোপাদিয়া ইউনিয়ন নুরুল ইসলামের ছেলে।

ইউএনও মেহেদী হাসান ফারুক বলেন, দেশীয় বাবুই পাখির বাসা ভাঙার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে জানতে পারিঅভিযুক্ত ব্যক্তির ফসলি জমির ধান খেয়েছে পাখি। এ অভিযোগে বাবুই পাখির ২৭টি বাসাগুলো ভেঙে ফেলেছে। পাখির বাসার মধ্যে আমরা ছোট ছোট ২৯টি পাখির বাচ্চা দেখতে পাই। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বাছা মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে বোয়ালখালী থানার ওসি মাহফুজুর রহমান জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয়বার বিয়ের ৪ মাস না যেতে আবারও বিচ্ছেদ, যা বললেন স্ত্রী সাবিকুন্নাহার

ধান খাওয়ায় মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা

আপডেট সময় ০৯:৫০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬