ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক শিশুর অনুরোধে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ‘চুক্তিতে’ স্বাক্ষর করলেন স্কালোনি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের এবার ইরানে স্থলসেনা নামানোর ছক যুক্তরাষ্ট্রের, ভয়ংকর পরিকল্পনা ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের দুই নেতার হাতাহাতি ইরানে হামলায় যুক্তরাজ্যের কোনো ঘাঁটি ব্যবহৃত হলে তা হবে ‘বৈধ লক্ষ্যবস্তু’: আইআরজিসি কৃষক সেজে ফসলি মাঠ থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ধরল পুলিশ সাবেক রাষ্ট্রপতির ফৌজদারী অপরাধের বিচার সম্ভব, সংবিধানের ৫১ অনুচ্ছেদে কোন বাধা নেই: শিশির মনির

ম্যাচ হারের পর ভিনিসিউসকে বায়ার্নের মাঠে রেখেই চলে গেল রিয়ালের বাস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৫২১ বার পড়া হয়েছে

এবার আশা জাগিয়েও বায়ার্ন মিউনিখের মাঠে জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। অতিরিক্ত সময়ে গড়ানোর পথে থাকা ম্যাচে কামাভিঙ্গা লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর ২ গোল হজম করায় প্রত্যাবর্তনের স্বপ্ন শেষ হয়ে যায় রিয়ালের। নিজেদের মাঠে ৪৩ গোলে জয়ে অ্যাগ্রিগেটে ৬৪ ব্যবধানে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠে গেছে বায়ার্ন মিউনিখ। জার্মানিতে রিয়ালের হতাশাজনক ম্যাচে প্রত্যাশা অনুযায়ী খেলতে ব্যর্থ হয়েছেন ভিনিসিউস জুনিয়র, যে কারণে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

গতরাতে (১৫ এপ্রিল) চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে নাটকীয় বিদায়ের পর রিয়াল মাদ্রিদের দলীয় বাস ভিনিসিউস জুনিয়রকে রেখেই অ্যালিয়াঞ্জ অ্যারেনা ছেড়ে যায়। মূলত ম্যাচ পরবর্তী বাধ্যতামূলক দায়িত্ব পালনের জন্য এই ব্রাজিলিয়ানকে বাভারিয়াতেই থেকে যেতে হয়। ১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ জার্মানিতে হতাশাজনক রাত পার করেছে। ম্যাচের ৮৮ মিনিট পর্যন্ত ৩২ গোলে এগিয়ে থাকার পর ৮৯ ও ৯৪ মিনিটে আরও দুই গোল হজম করায় কপাল পোড়ে রিয়ালের।

শেষ বাঁশির কিছুক্ষণ পরই দলের বাকি সদস্যরা বাসে উঠে বিমানবন্দরের পথে রওনা দেন। কিন্তু পুরো ম্যাচ খেলা ভিনিসিউসকে র‌্যান্ডম অ্যান্টিডোপিং পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। প্রক্রিয়াটি প্রত্যাশার চেয়ে বেশি সময় নেওয়ায় ক্লাবের লজিস্টিকস টিম সিদ্ধান্ত নেয়, মূল বাসটি বিমানবন্দরের দিকে চলে যাবে এবং তারকা এই উইঙ্গার পরে গাড়িতে করে যাবেন। বিলম্ব নিয়ে সরাসরি কোনো আনুষ্ঠানিক বক্তব্য না এলেও ফিফার কঠোর অ্যান্টিডোপিং নীতিই এর কারণ। খেলোয়াড়রা চাইলে এই পরীক্ষা এড়িয়ে যেতে পারেন না। পারফরম্যান্স বাড়ানো নিষিদ্ধ ওষুধ সেবনের দায়ে দোষী প্রমাণিত হলে কয়েক মাস থেকে আজীবন নিষেধাজ্ঞাও হতে পারে। যদি ইচ্ছাকৃতভাবে প্রতারণার উদ্দেশ্যে এমন কিছু নেওয়া হয়, সাধারণত চার বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। অনিচ্ছাকৃত হলেও দুই বছর পর্যন্ত সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে নিষিদ্ধ হওয়ার শাস্তি হতে পারে।

এই নিয়ম শুধু নিষিদ্ধ পদার্থ শনাক্ত করাতেই সীমাবদ্ধ নয়। ডোপিং কর্মকর্তার নির্দেশ না মানা, পরীক্ষা দিতে অস্বীকৃতি জানানো বা সঠিক অবস্থানসংক্রান্ত তথ্য না দেওয়ার কারণেও শাস্তি হতে পারে। এ ছাড়া নিষিদ্ধ পদার্থ পাচার, অন্য কাউকে নিয়ম ভাঙতে উৎসাহ দেওয়া বা প্রশাসনিক হস্তক্ষেপের মতো গুরুতর অপরাধে সবচেয়ে কঠোর, এমনকি আজীবন নিষেধাজ্ঞাও দেওয়া হতে পারে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর এখন ভিনিসিউসদের আবার লিগের ম্যাচে নজর দিতে হবে। আগামী মঙ্গলবার (২১ এপ্রিল) রিয়াল ঘরের মাঠে দেপোর্তিভো আলাভেসের মুখোমুখি হবে। লিগে আরও সাতটি ম্যাচ বাকি থাকলেও শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে ৯ পয়েন্ট। তাই ক্লাবের ঘরোয়া শিরোপার ম্লান আশা বাঁচিয়ে রাখতে ভিনিসিউসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিউনিখের হতাশা ভুলে দ্রুত মাঠে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগানোই এখন তার বড় চ্যালেঞ্জ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান

ম্যাচ হারের পর ভিনিসিউসকে বায়ার্নের মাঠে রেখেই চলে গেল রিয়ালের বাস

আপডেট সময় ০৩:৫৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬