ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন জাতিসংঘে ভারতকে স্থায়ী সদস্যপদ দেয়ার পক্ষে অবস্থান নিলো রাশিয়া এটা তো শুধু একটা ট্রেলার, সামনে পুরো সিনেমা বাকি আছে: মীর স্নিগ্ধ ক্রিকেটারদের জন্য মিরপুরে মসজিদ নির্মাণ করছে বিসিবি দেশে কি কোনও সরকার আছে?: আসিফ মাহমুদ ছাত্রশিবিরকে ভয় দেখাও, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না: সাদিক কায়েম আমি দেশে থাকলে সাহসের জন্য এই তরুণকে জড়িয়ে ধরতাম: শহিদুল আলম  হাসিনার জন্মদিনে কেক ও মোটরসাইকেল রেখে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা পরিবর্তনের পরও চাঁদাবাজের ভয় নিয়ে চলতে হয়, তাহলে সেই পরিবর্তনের অর্থ কী: পাটওয়ারী ভারত থেকে ফেসবুকে হুংকার দিয়ে কোনো কাজ হবে না: বিদ্যুৎমন্ত্রী

বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়: হাসনাত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • ১৩৩০ বার পড়া হয়েছে

‘বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়’- এমন মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম আমরা নিষিদ্ধ করতে পেরেছি। কিন্তু আওয়ামী লীগের অর্থ ব্যবস্থা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। কুমিল্লায় অনেক উপজেলার আওয়ামী লীগের রাজনীতি যেমন আওয়ামীলীগের টাকায় চলে, তেমনি বিএনপির রাজনীতিও আওয়ামী লীগের টাকায় চলে।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে কুমিল্লায় আহত, শহীদ ও বীর সন্তানদের সম্মানে জুলাই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। হাসনাত বলেন, এখানে যারা বিএনপির নেতা রয়েছেন আপনারা আমাদের শত্রু মনে করবেন না। এটা আপনাদের ভালোর জন্য বলছি। কুমিল্লায় অনেক উপজেলা আছে যেখানে সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গেছে।

আইন উপদেষ্টা আসিফ নজরুলের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে, তারা যখন কোর্টে যায় কোন বিচারক তাদের জামিন দেন? সেগুলোর পেছনে কাদের ইন্ধন রয়েছে; সেগুলো আপনি আমাদের সামনে প্রকাশ করুন। আপনি বারবার বলছেন, আপনাকে ভিলেন বানানো হচ্ছে, আপনাকে যদি কেউ কাজ করতে না দেয়, কেউ বাধা দেয়, কেউ যদি কোনো ধরণের প্রেসারে রাখে সেটা আপনি জাতির সামনে উপস্থাপন করুন।

আইন উপদেষ্টাকে উদ্দেশ্যে করে তিনি আরো বলেন, হত্যাকাণ্ডে যারা জড়িত তারা জামিনে বের হয়ে শহীদদের বাড়ির সামনে ঘুরাফেরা করছে? এটা আমাদের ব্যর্থতা, তেমনি আসিফ নজরুল স্যারেরও ব্যর্থতা। আমরা আপনার কাছে জানতে চাই, কথা ছিল জানুয়ারি মাসেই দ্বিতীয় ট্রাইবুনাল গঠন করা হবে। এখন মে মাস, এখন পর্যন্ত কেন ট্রাইবুনাল গঠন হয়নি?

তিনি বলেন, অন্তবর্তী সরকার যদি মনে করে থাকে খুনিদের বিচার ও আওয়ামী লীগের বিচারের চেয়ে অন্য কোনো বড় সংস্কার রয়েছে তাহলে আপনারা ভুলের মধ্যে রয়েছেন। খুনিদের বিচার হচ্ছে এই অন্তবর্তীকালীন সরকারের প্রধান ও প্রথম সংস্কার।  হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা সংস্কার ও নির্বাচন দুটাই চাই; তবে বিচার হবে, সংস্কার হবে, এই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের নির্বাচন হবে।

মানবিক করিডোর নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির এই নেতা বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে মানবিক করিডোর বিষয় অবস্থান সুস্পষ্ট করতে হবে। আমরা কোনো ধোঁয়াশার মধ্যে থাকতে চাই না। আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব কোনো পরাশক্তির কাছে বন্ধক দিবো না। এখানে ভারতের আধিপত্য থাকবে না, পিন্ডির আধিপত্য থাকবে না। এখানে কোনো মার্কিন আধিপত্য থাকবে না। বাংলাদেশকে কোনো পরাশক্তির আধিপত্যে আমরা থাকতে দিব না।

আওয়ামী লীগের সহযোগী ১৪ দলের বিষয়েও অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ১৪ দলের বিষয়ে এ সরকারের কি চিন্তা সেটি স্পষ্ট করতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই। কিন্তু আমরা আশাহত। অনেক কাজে আমরা এখনো বিচার দেখছি না, আহতদের এখন পর্যন্ত পুনর্বাসন হয়নি, কর্মসংস্থান হয়নি, এখন পর্যন্ত বিচারের কোনো অগ্রগতি হচ্ছে না। আমরা যতক্ষণ পর্যন্ত না রাস্তায় নেমে এসেছি ততক্ষণ পর্যন্ত আপনাদের কোনো পদক্ষেপ দেখিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন

বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়: হাসনাত

আপডেট সময় ০৯:৫৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫