ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপিতে যোগ দিলেন জামায়াত বহিষ্কাকৃত গাজী নজরুলের ১২ অনুসারী দেশে আ.লীগ ফিরলে দায়ী থাকবে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন জনগণের আস্থা হারিয়েছে বর্তমান সরকার: নাহিদ ইসলাম সক্ষমতা পরীক্ষা করতে ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে রাশিয়া বিদ্যুতের শর্ট সার্কিটে আগুনে ঘর পুড়ে ছাই, অক্ষত পবিত্র কোরআন কনসার্টে হাসানের মাথায় বোতল ছুঁড়লো কে, ভিডিওতে কী আছে? শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ জামায়াত-এনসিপির মব সৃষ্টির সুযোগ নিতে পারে আওয়ামী লীগ: রাশেদ খাঁন কাঠামোগত সংস্কার না হলে এই সরকারও স্বৈরাচারী হবে : নাহিদ ইসলাম শেরপুরে জেল ভেঙে পালানো সাড়ে ৩শ আসামিকে এখনো ধরতে পারেনি পুলিশ

জবি শিক্ষার্থীদের সব দাবি মেনে নিল সরকার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • ৬২০ বার পড়া হয়েছে

অবশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ।

শুক্রবার সন্ধ্যায় আন্দোলনস্থলে এসে অধ্যাপক এস এম এ ফায়েজ এ তথ্য জানান। তিনি বলেন, সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে।

এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, কয়েক ঘণ্টার মধ্যেই জবির বিষয়ে সরকারের স্পষ্ট রোডম্যাপ জানানো হবে।

ওই পোস্টে বলা হয়, শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন আর কয়েক ঘণ্টার মধ্যেই জবির সমস্যার সমাধান নিয়ে সরকারের স্পষ্ট রোডম্যাপ জানানো হবে। জবির শিক্ষার্থীদের আবাসন সঙ্কট দ্রুতই সমাধান হোক।

জানা যায়, তিন দাবিতে ঢাকার কাকরাইল মোড়ে প্রায় ৫০ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচির পর গণ-অনশনে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। শুক্রবার বিকেল চারটায় অনশন শুরু করেন তাঁরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন মঞ্জুর মোর্শেদ বেলা ৩টা ৫০ মিনিটে গণ–অনশন শুরুর ঘোষণা দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপিতে যোগ দিলেন জামায়াত বহিষ্কাকৃত গাজী নজরুলের ১২ অনুসারী

জবি শিক্ষার্থীদের সব দাবি মেনে নিল সরকার

আপডেট সময় ০৭:৫৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫