ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে নির্ভীক কণ্ঠস্বর ছিলেন কারিনা: নাহিদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (১৬ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জুলাই আন্দোলনের উত্তাল সময়ে কারিনা ছিলেন একটি নির্ভীক কণ্ঠস্বর, যিনি অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে অবস্থান নিয়েছিলেন।

নাহিদ ইসলাম লেখেন, কারিনা শুধু একজন অভিনেত্রীই নন, বরং তিনি সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তার এই সাহসী অবস্থান ভবিষ্যতেও মানুষকে অনুপ্রাণিত করবে।

তিনি আরও বলেন, লিভার জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার (১৫ মে) মধ্যরাতে কারিনা মারা যান। তার এই মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা তৈরি করেছে।

পোস্টে তিনি কারিনার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি এই শোক কাটিয়ে ওঠার জন্য পরিবারকে ধৈর্য ধরার জন্য দোয়া করেন। লিভার জটিলতায় দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর কারিনার মৃত্যুতে শোবিজ অঙ্গনসহ সামাজিক মাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে নির্ভীক কণ্ঠস্বর ছিলেন কারিনা: নাহিদ

আপডেট সময় ০৫:১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬