ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি অক্টোবরে ৫ বিশেষায়িত ‍শিশু হাসপাতাল চালু করা হবে : প্রধানমন্ত্রী পাকিস্তানের স্বাধীনতা দিবসে বেলুচিস্তানে পুলিশমন্ত্রীর গাড়িবহরে হামলা নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, শেষ মুহূর্তে চলছে জোর প্রস্তুতি হরমুজ নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে: আরাগচি প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে প্রস্তুতি, টানাপোড়েনও আছে পাবনায় মহানন্দা ট্রেনে শান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫

পুশইনের অভিযোগে নতুন মোড়, ২৩ জনকে নিয়ে সীমান্ত থেকে সরে গেল বিএসএফ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

রাজশাহীর চারঘাট সীমান্তে ফের উত্তেজনা। পদ্মা নদী পেরিয়ে বাংলাদেশে পুশইনের প্রস্তুতির অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। তবে বিজিবির কঠোর নজরদারি ও সতর্ক অবস্থানের মুখে শেষ পর্যন্ত পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি বিএসএফ। পরে সীমান্তে আনা ২৩ জনকে আবারও ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেওয়া হয়।

রাজশাহীর চারঘাট উপজেলার পিরোজপুর-রাওথা সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের জন্য আনা ২৩ জনকে শেষ পর্যন্ত ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার চারঘাট সীমান্তের বিপরীতে ভারতের মুর্শিদাবাদ জেলার কাগমারি চর এলাকায় প্রায় ১৫০ জন নারী, পুরুষ ও শিশুকে জড়ো করে রাখা হয়। তাদের মধ্যে ২৩ জনকে বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি চলছিল।

অভিযোগ রয়েছে, কাগমারি ও খালিশপুর বিএসএফ ক্যাম্পের তত্ত্বাবধানে দুটি নৌকায় করে পদ্মা নদীর ভারতীয় অংশ থেকে তাদের বাংলাদেশের দিকে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।

বিষয়টি নজরে আসার পর সীমান্তজুড়ে সতর্ক অবস্থান নেয় বিজিবি। নজরদারি বাড়ানো হয় পিরোজপুর-রাওথা সীমান্ত এলাকায়। বিজিবির কঠোর অবস্থানের কারণে নৌকাগুলো আর বাংলাদেশের দিকে অগ্রসর হতে পারেনি।

পরিস্থিতি বেগতিক দেখে শেষ পর্যন্ত গভীর রাতে ওই ২৩ জনকে শূন্যরেখা থেকে ভারতীয় অংশে ফিরিয়ে নেয় বিএসএফ।

এ ঘটনায় সীমান্ত এলাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা ঠেকাতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

পুশইনের অভিযোগে নতুন মোড়, ২৩ জনকে নিয়ে সীমান্ত থেকে সরে গেল বিএসএফ

আপডেট সময় ১০:৪৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬