ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেহেরপুরে অনলাইন জুয়া খেলার সময় হাতেনাতে ৪ জন গ্রেপ্তার যদি খারাপই করেন তাহলে আওয়ামী লীগের দোষ কী ছিল: রুমিন ফারহানা ঘর ভাড়া পরিশোধে অসহায় মায়ের মাথার চুল বিক্রি জামায়াতের কভারেজে অমায়িক ব্যবহার পান, জানালেন নারী সাংবাদিক ক্লাবে ঢুকে মাতলামি, বিএনপি নেতা গ্রেপ্তার ‘পাটওয়ারীর ওপর মার শুরু হয়েছে কেবল, আসল মার তো শুরুই হয়নি’ আলমারিতে জমানো ২ লাখ টাকা খেলো ইঁদুর-উইপোকা, নিঃস্ব কৃষক মন্ত্রীরা নিজেই চাঁদাবাজি করলে বন্ধ করবেন কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের ইসরায়েল ‘অবৈধ’, মুসলিম দেশগুলোকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে: গণপূর্ত মন্ত্রী

বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল: জামায়াত আমির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল এবং বর্তমান সংসদে শক্তিশালী বিরোধীদলের ভূমিকা আবারও পরিলক্ষিত হচ্ছে বলে মন্তব্য করেছেন, সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।  মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের এলডি ভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

জামায়াত আমির বলেন, ২০০৮এর পর কোনও শক্তিশালী কোনো বিরোধী দল ছিল না। এরপর আসলে সরকারই বিরোধী দল ও সরকারের ভূমিকায় ছিলেন। বর্তমানে সংসদে শক্তিশালী বিরোধীদলের ভূমিকা আবারও পরিলক্ষিত হচ্ছে। জনস্বার্থসহ বিভিন্ন বিষয়ে বিরোধীদল ভূমিকা রাখছে। সামনে আরও শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হবে। 

তিনি আরও বলেন, অতীতে সরকার ও বিরোধী দলের মধ্যে তীব্র বাদানুবাদ, ফাইলকাগজ ছোড়াছুড়ি পর্যন্ত হতো। একপর্যায়ে সংসদ ভবন থেকে বের হয়ে যেতেন। এই সংসদে একটা অধিবেশন কতটা ব্যয়বহুল সেটা সবাই জানি। সেই অর্থ যেন যথাযথভাবে জনগণের কল্যাণে যায়, এজন্য বিরোধী দল জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বক্তব্য রাখে। 

বিরোধিতার জন্য বিরোধিতা নয়, জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল বলে মন্তব্য করে জামায়াত আমির বলেন, নরম ও গরম বিরোধী দল ভাববেন না। যৌক্তিক বিরোধী দল হতে চাই। জনস্বার্থে সংসদে আছি এবং জনস্বার্থে শেষ পর্যন্ত সংসদে সরব থাকবো। পাশাপাশি, যতদিন জনগণের পক্ষে সংসদে কথা বলতে পারবো ততদিন সংসদে থাকবো বলেও জানান তিনি।  এছাড়া, জুনের বাজেট ঘোষণায় জানুয়ারিতে নেয়া গেলে অর্থের অপচয় রোধ হবে মন্তব্য করে, বিরোধীদল সংসদে আবারও এই বিষয়ে জোর দিয়ে কথা বলবে বলেও জানান ডা. শফিকুর রহমান। 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে অনলাইন জুয়া খেলার সময় হাতেনাতে ৪ জন গ্রেপ্তার

বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল: জামায়াত আমির

আপডেট সময় ০৩:০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬