ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন-দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর গোল না খাওয়া স্পেনের সামনে বেলজিয়ামের গোলঝড় এবার অমুসলিম দেশেও ই’স’রা’ই’লি পণ্য আমদানি নি’ষি’দ্ধ নতুন শত্রু খুঁজছে ইসরায়েল: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জুমার নামাজের পর আল-আকসার ইমামকে আ’টক করল ইসরায়েল বিশ্বকাপে ফিলিস্তিনি পতাকা ওড়ানো মিশর কোচ হোসামের প্রতি গাজার শিল্পীদের শ্রদ্ধা ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে রাজি, তবে ‘যুদ্ধবিরতি শেষ’: ট্রাম্প মেসির জন্য নয়, অন্য কারণে আর্জেন্টিনা সাপোর্ট করেন নেতানিয়াহু, জানালেন নিজেই জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছে, জুলাইয়ের পরেও ভোট চুরি হয়েছে: হাসনাত

আমরা গোপালগঞ্জের নাম বদলাতে আসিনি: নাহিদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২১:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ৫০৮ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা আমরা গোপালগঞ্জের নাম বদলাতে আসিনি’। আজ বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে এনসিপির সমাবেশে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, আজকে গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার বিচার যদি না হয় তাহলে আমরা আবার আসেবা। নিজ হাতে মুজিববাদ মুক্ত করবো। আজ পৌনে ২টার দিকে সমাবেশের মঞ্চে উঠেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। এ সময় নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারীসহ অনেককে দেখা গেছে। মঞ্চে উঠেই স্লোগান দিয়েছেন উপস্থিত নেতাকর্মীরা।

এর আগে সমাবেশস্থলে হামলা ও ভাঙচুর চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীরা। মাসজুড়ে চলমান পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি শুরু হওয়ার আগেই উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জ। বুধবার সকালে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে পুলিশের একটি টহল গাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাড়ি বহরে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা গোপালগঞ্জে পৌঁছান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন

আমরা গোপালগঞ্জের নাম বদলাতে আসিনি: নাহিদ

আপডেট সময় ০৩:২১:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫