ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ থেকে রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব, সম্মতি রুশ কর্তৃপক্ষের ষষ্ঠ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা ভারতে সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে বিশাল শিবাজীর মূর্তি বসাচ্ছে ইসরায়েল স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করলেন যুবক বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে আপত্তি, বিক্ষোভে নামল ভারতীয় গ্রামবাসী স্থানীয় সরকার নির্বাচনে আ. লীগসহ যেকেউ অংশ নিতে পারবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা আমরা পাঁচবারের চ্যাম্পিয়ন, আমাদের প্রাপ্য সম্মান দিন: ব্রাজিলিয়ান তারকা ‘কনডেম সেলে’ রাখা হলো ফাঁসির আসামি সোহেল-স্বপ্নাকে  ইসরাইলকে লক্ষ্য করে সরাসরি ৩০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান স্ত্রীকে হত্যার পর ঘরে তালা দিয়ে উধাও ছাত্রদল নেতা

গোপালগঞ্জে দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই: মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ৩৭৪ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে ন্যক্কারজনক হামলা, ককটেল বিস্ফোরণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দেশে গণআন্দোলনের জোয়ার দেখে আতঙ্কিত হয়ে আওয়ামী দোসররা এখন অরাজকতার চরম ছক আঁকছে। দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমন ছাড়া কোনো বিকল্প নেই। বুধবার (১৬ জুলাই) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। আজ গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত কর্মসূচির ওপর বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনওসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ।”

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী দোসররা মরণকামড় দিয়ে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য এখন মাথাচাড়া দিয়ে উঠেছে। এসব দুষ্কৃতকারীকে কঠোর হস্তে দমন ছাড়া বিকল্প কোনো পথ নেই।”

দেশের মানুষকে সতর্ক করে মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশে যাতে আবারও ফ্যাসিবাদের উত্থান হতে না পারে, সেজন্য দেশের মানুষের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর ব্যত্যয় হলে দেশ আবারও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় হুমকির মুখে পড়বে।” বিবৃতিতে তিনি গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। একইসঙ্গে আহত পুলিশ সদস্যদের আশু সুস্থতা কামনা করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ থেকে রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব, সম্মতি রুশ কর্তৃপক্ষের

গোপালগঞ্জে দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই: মির্জা ফখরুল

আপডেট সময় ০৪:৫২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫