ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইনালের আগে মেসিকে নিয়ে মুখ খুললেন ইয়ামাল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

একসময় লিওনেল মেসির কোলে থাকা ছয় মাসের শিশু। আজ সেই লামিনে ইয়ামালই বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছেন নিজের শৈশবের নায়কের। ফুটবল ইতিহাসের অন্যতম আবেগঘন এই লড়াইয়ের আগে মেসিকে নিয়ে মনের কথা জানালেন স্পেনের তরুণ তারকা।

আগামী ১৯ জুলাই বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। আর এই ম্যাচের সবচেয়ে আলোচিত দুই নাম—লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল।

ফাইনালের আগে ক্রীড়াভিত্তিক প্ল্যাটফর্ম ডিএজেডএন-কে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, ‘আমি এখন কিছুটা বড় হয়েছি, লিওর বয়সও বেড়েছে। আশা করছি, ফাইনালে ওর মুখোমুখি হতে পারব। ফিনালিসিমা যেহেতু হয়নি, তাই এই ফাইনাল আমার জন্য অনেক বড় সুযোগ।’

সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে আবারও ভাইরাল হয়েছে ২০০৭ সালের সেই বিখ্যাত ছবি, যেখানে মাত্র ছয় মাস বয়সী ইয়ামালকে কোলে নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে ছিলেন তরুণ লিওনেল মেসি। বার্সেলোনা ফাউন্ডেশন ও ইউনিসেফের একটি দাতব্য কর্মসূচিতে তোলা সেই ছবির দুই মুখই আজ বিশ্ব ফুটবলের দুই প্রজন্মের সবচেয়ে আলোচিত তারকা।

সময় বদলেছে, বদলেছে প্রেক্ষাপটও। একসময় যিনি ছিলেন ইয়ামালের অনুপ্রেরণা, এবার বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে সেই মেসির বিপক্ষেই নামবেন স্পেনের বিস্ময়বালক।

ফলে এবারের ফাইনাল শুধু শিরোপার লড়াই নয়, বরং এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের প্রতীকী মুখোমুখি হওয়ার গল্পও। কোটি ফুটবলপ্রেমীর চোখ এখন সেই মহারণের দিকেই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফাইনালের আগে মেসিকে নিয়ে মুখ খুললেন ইয়ামাল

আপডেট সময় ০১:২৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬