ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি? ‘আই হ্যাভ আ প্ল্যান’ বললেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার দাবানলের ধোঁয়ায় ফাইনালের আগে নিউইয়র্কে বায়ুদূষণ সতর্কতা ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্পর্শকাতর তথ্য ডার্ক ওয়েবে ফাস চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

আর্জেন্টিনা-ইংল্যান্ড খেলা ঘিরে ছুরিকাঘাতে যুবক আহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

বিশ্বকাপের উত্তেজনায় চোখ ছিল টেলিভিশনের পর্দায়। কিন্তু সেই আনন্দঘন পরিবেশ মুহূর্তেই পরিণত হয় আতঙ্কে। চট্টগ্রাম নগরীতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখার সময় জনসমাগমের মধ্যে এক যুবককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর পাঁচলাইশ থানার দুই নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম মো. আসাদুল হক, বয়স ২১ বছর। তিনি বাঁশখালীর ছনুয়া এলাকার বাসিন্দা এবং বর্তমানে নগরীর হামজারবাগ এলাকায় ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, আর্জেন্টিনা-ইংল্যান্ডের খেলা চলাকালে এলাকায় প্রচুর মানুষের ভিড় ছিল। সেই সুযোগে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ আসাদুল হকের ওপর ছুরি নিয়ে হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে তার সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত উদ্ধার করে রাত ২টা ২৯ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির তথ্য অনুযায়ী, আহত আসাদুল হক বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। তবে কারা এবং কী কারণে এই হামলা চালিয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি?

আর্জেন্টিনা-ইংল্যান্ড খেলা ঘিরে ছুরিকাঘাতে যুবক আহত

আপডেট সময় ১০:৪৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬