ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কাজে গাফিলতি হলে প্রধানমন্ত্রী কঠোর ব্যবস্থা নিচ্ছেন: রুহুল কবির রিজভী ১/১১-তে তারেক রহমানকে আয়নাঘরে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর তারা জুলাই শহীদদের কবরের টাকা মেরে খেয়েছে: প্রতিমন্ত্রী ইশরাক শেখ হাসিনার দৌরাত্ম্য বন্ধে ভারতের ওপর চাপ অব্যাহত রাখার আহ্বান ২৪ ঘণ্টায় নাটকীয় মোড়, নেপথ্যে কূটনৈতিক বিবৃতি প্রদর্শনীতে মুজিব থাকলেও শহিদ জিয়ার নাম না থাকার কারণ জানালেন জামায়াত আমির সন্তানের মাথা গোঁজার ঠাঁই পেতে মাথার চুল বিক্রি করলেন মা মৃত্যু/দণ্ড/প্রাপ্ত হাসিনার হু’ম’কি-ধম’কির দায় ভারত সরকার এড়াতে পারে না: ডা. ইরান মহাসড়কে দুর্ঘটনা মোকাবিলায় ১০ কিলোমিটার পরপর মিলবে অ্যাম্বুলেন্স সেবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সমাজে বিশৃঙ্খলা না ছড়ানোর আহ্বান জামায়াত আমিরের

আমাদের কোনো পিশি-খালার দেশ নাই, লাল কার্ডের পরোয়া করি নাহ: জামায়াত আমির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

আমাদের কোনো পিশিখালার দেশ নাই বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত শহীদ আবু সাঈদসহ সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আমরা ভারতের বুকে আশ্র‍য় নেয়ার চিন্তা করি না জানিয়ে জামায়াত আমির বলেন, আমাদের কোনো পিশিখালার দেশ নাই। আমাদের দেশ বাংলাদেশ। জীবন দিয়ে আমাদের নেতারা তার প্রমাণ দিয়েছে।

জামায়াতে ইসলামির স্বাধীন পররাষ্ট্রনীতি ও ভারতের ভূমিকা প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, প্রতিবেশী দেশ ভারতকে ইঙ্গিত করে অনেকেই আক্ষেপ করেছেন। তারা বাংলাদেশের সব দলকে তাদের মাটিতে আমন্ত্রণ জানালেও জামায়াতে ইসলামিকে লাল কার্ড দেখিয়েছে। আমরা এই লাল কার্ডের পরোয়া করি না। আমরা ভারতের বুকে আশ্রয় নেওয়ার চিন্তাও করি না। আমাদের আশ্রয়ের জায়গা ১৮ কোটি মানুষের অন্তর।

স্মরণ সভায় জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্য এবং আন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণকারী যোদ্ধারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কাজে গাফিলতি হলে প্রধানমন্ত্রী কঠোর ব্যবস্থা নিচ্ছেন: রুহুল কবির রিজভী

আমাদের কোনো পিশি-খালার দেশ নাই, লাল কার্ডের পরোয়া করি নাহ: জামায়াত আমির

আপডেট সময় ০৩:৪৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬