ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল পশ্চিমবঙ্গে ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার নতুন পোশাক আইন করছে ভারত, বিপাকে মুসলিমরা ক্ষমতায় না যেতেই মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে জামায়াত: রাশেদ খাঁন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শিবির নিয়ন্ত্রিত ডাকসু ‘পাকিস্তান প্রেম’ জাহির করছে: ছাত্রদল

রাষ্ট্রপতি নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদের প্রশ্নটা অবান্তর: গয়েশ্বর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০৯:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি নির্বাচনের আগে সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন তোলার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় জানান, আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১৩ আগস্ট বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়। রোববার যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে।

তিনি বলেন, বিএনপির প্রার্থীর প্রস্তাবক ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সমর্থক হিসেবে ছিলেন তিনি নিজে। মনোনয়ন বৈধ হওয়ায় এখন ২০ আগস্টের নির্বাচনের অপেক্ষায় রয়েছেন তারা।

রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের প্রয়োজন রয়েছে—১১ দলীয় জোটের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিষয়টি পরের অধ্যায়। পরবর্তী সংসদ চাইলে সবার মতামতের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের আগেই ৭০ অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন তোলা অবান্তর। এতে অযথা বিভ্রান্তি তৈরি হবে।

১১ দলীয় জোট ৭০ অনুচ্ছেদকে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে বড় বাধা হিসেবে দেখছে—এমন প্রশ্নের জবাবে গয়েশ্বর বলেন, এটি বড় কোনো বাধা নয়। প্রচলিত সংবিধান অনুযায়ীই রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। কোথাও সমস্যা থাকলে সংসদের মাধ্যমেই সংবিধান সংশোধন করে তা সমাধান করতে হবে।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে দলের মধ্যে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে গয়েশ্বর বলেন, দলের মহাসচিবের বিষয়টি নির্বাচন কমিশনের আলোচনার বিষয় নয়; এ নিয়ে সিদ্ধান্ত দলের স্থায়ী কমিটিই নেবে।

এ সময় বিএনপির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল

রাষ্ট্রপতি নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদের প্রশ্নটা অবান্তর: গয়েশ্বর

আপডেট সময় ০৪:০৯:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬