ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে বিদেশি জাহাজ থেকে পড়ে বাংলাদেশি নিখোঁজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিদেশি জাহাজ থেকে পড়ে এক বাংলাদেশি নিখোঁজ হয়েছেন। রোববার সকালে আলফা অ্যাঙ্করেজে অবস্থানরত ‘এমভি ক্রিমসন গ্রেস’ জাহাজ থেকে পড়ে তিনি নিখোঁজ হন।

নিখোঁজ ব্যক্তির নাম ইয়াসিন। তার বয়স ৫০ বছর। তিনি জাহাজটিতে বাংলাদেশি একটি স্টিভিডোর প্রতিষ্ঠানের কর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্টিভিডোর প্রতিষ্ঠানগুলো বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাসের কাজে যুক্ত থাকে।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, রোববার সকাল ১১টা ৩৭ মিনিটের দিকে ইয়াসিন জাহাজ থেকে পানিতে পড়ে যান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

তিনি জানান, নিখোঁজ ইয়াসিনকে উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ডকে বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি সাগরে অবস্থানরত বিভিন্ন নৌযানকে নিয়মিত বেতার বার্তার মাধ্যমে সতর্ক করা হচ্ছে।

নিখোঁজ ইয়াসিনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে বিদেশি জাহাজ থেকে পড়ে বাংলাদেশি নিখোঁজ

আপডেট সময় ০৬:০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬