ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজধানীতে একদিনে সাত এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ ৩৩ মাস পর ভারতীয় কারাগার থেকে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি সিরাজগঞ্জে বিএনপি নেতার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন বিএনপি নেতা বাচ্চু রাজধানীর ৮ গুরুত্বপূর্ণ স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ উনি যে জেলায় যান সে জেলাতেই বিয়ে করেন: সাবেক ওসির ষষ্ঠ স্ত্রী সরকারি জমিতে গণঅধিকারের অফিস নির্মাণে বাধা, সংঘর্ষে ১৫ জন আহত রাজধানীর ৪ স্থানে ককটেল বিস্ফোরণ, বাদ যায়নি থানা এলাকাও বাংলাদেশসহ প্রত্যেককে ১২৩ কোটি টাকা করে দেওয়ার দাবিতে ইনফান্তিনোকে চিঠি ইয়েমেন যুদ্ধে ‘ধরাশায়ী’, ৪ দেশের কাছে ‘ভাড়ায়’ সৈন্য চায় সৌদি

রাবিতে ভারতীয় মাদকসহ ছাত্রদল নেতা আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ২৯২ বার পড়া হয়েছে

সাত পিস ভারতীয় মাদক ট্যাপেন্টাডলসহ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিবকে আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মতিহার থানা পুলিশ তাকে আটক করে। বর্তমানে তাকে থানায় রাখা হয়েছে বলে জানিয়েছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবির।

পুলিশের দাবি, হাসিবের কাছ থেকে সাত পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

আটক হাসিবের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ উঠেছিল। ছাত্রলীগ নেতাদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে একসময় সংগঠন থেকে বহিষ্কৃত হন তিনি। এছাড়া নিজের মালিকানা দাবি করে অন্যের ফুডকার্ট দখলের চেষ্টা এবং বহিরাগতদের নিয়ে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, মাদকের বিরুদ্ধে ছাত্রদলের অবস্থান ‘জিরো টলারেন্স’। তবে হাসিবের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আগে অভিযোগের সত্যতা যাচাই করা হবে। তিনি মাদকাসক্ত হলে শাস্তির পাশাপাশি পুনর্বাসনের সুযোগ দেওয়ার কথাও জানান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, মাদক গ্রহণ, কেনাবেচা ও বহন দেশের প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ। হাসিব মাদকসহ আটক হওয়ায় আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে একদিনে সাত এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

রাবিতে ভারতীয় মাদকসহ ছাত্রদল নেতা আটক

আপডেট সময় ১১:০০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬