ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজধানীতে একদিনে সাত এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ ৩৩ মাস পর ভারতীয় কারাগার থেকে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি সিরাজগঞ্জে বিএনপি নেতার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন বিএনপি নেতা বাচ্চু রাজধানীর ৮ গুরুত্বপূর্ণ স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ উনি যে জেলায় যান সে জেলাতেই বিয়ে করেন: সাবেক ওসির ষষ্ঠ স্ত্রী সরকারি জমিতে গণঅধিকারের অফিস নির্মাণে বাধা, সংঘর্ষে ১৫ জন আহত রাজধানীর ৪ স্থানে ককটেল বিস্ফোরণ, বাদ যায়নি থানা এলাকাও বাংলাদেশসহ প্রত্যেককে ১২৩ কোটি টাকা করে দেওয়ার দাবিতে ইনফান্তিনোকে চিঠি ইয়েমেন যুদ্ধে ‘ধরাশায়ী’, ৪ দেশের কাছে ‘ভাড়ায়’ সৈন্য চায় সৌদি

ফ্যাসিস্ট সরকার বিদ্যুৎ খাতকে চুরির ভান্ডারে পরিণত করেছিল: পানিসম্পদ প্রতিমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

পানিসম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, আগের সরকার বিদ্যুৎ খাতকে ‘চুরির ভান্ডারে’ পরিণত করেছিল। বিদ্যুৎকেন্দ্রগুলোতে আত্মীয়স্বজন ও দলীয় লোকজনকে নিয়োগ দেওয়ার অভিযোগও করেন তিনি।

রোববার সকালে পঞ্চগড়ে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদফতর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফরহাদ হোসেন আজাদ বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর বিদ্যুৎ খাতের নানা সংকট মোকাবিলা করতে হয়েছে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ধীরে ধীরে এসব সমস্যা কাটিয়ে ওঠা হচ্ছে। বর্তমান বিদ্যুৎ সংকটের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে জনগণের সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি আশা প্রকাশ করেন, অল্প সময়ের মধ্যেই বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে। আগামী ডিসেম্বরের মধ্যে ঘাটতি পূরণ করে চাহিদার তুলনায় অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রার কথাও জানান প্রতিমন্ত্রী।

বিদ্যুৎ উৎপাদনে সৌরশক্তিকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, বাড়ির ছাদ, অনাবাদি জমি, নদীর তীরসহ সম্ভাবনাময় বিভিন্ন জায়গায় ব্যক্তি, সমষ্টিগত উদ্যোগ ও বিনিয়োগকারীদের মাধ্যমে সৌরবিদ্যুৎ উৎপাদন করা হবে। ব্যক্তি ও ব্যবসায়ী গোষ্ঠীগুলোও সৌরবিদ্যুৎ উৎপাদনে অংশ নিতে পারবেন।

এদিকে ‘জাতীয় মৎস্য পক্ষ’ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষের জন্য মাছ নিরাপদ ও গুরুত্বপূর্ণ প্রাণিজ আমিষের অন্যতম উৎস। মাছের উৎপাদন বাড়ানোর মাধ্যমে মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি সাধারণ মানুষকে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সারের সংকট নিয়েও কথা বলেন ফরহাদ হোসেন আজাদ। তিনি অভিযোগ করেন, আগের সরকার সারের সিন্ডিকেট করে দাম বাড়িয়েছিল। বর্তমানে এ ধরনের সংকট নেই দাবি করে তিনি বলেন, কোথাও সার নিয়ে সিন্ডিকেট হলে তা প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে একদিনে সাত এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

ফ্যাসিস্ট সরকার বিদ্যুৎ খাতকে চুরির ভান্ডারে পরিণত করেছিল: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট সময় ১২:৪১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬