ঢাকা , শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াতের ফেসবুক পেজে বিজয়ী ৩৮ প্রার্থীর নাম ৫০ কেন্দ্রে জামায়াত প্রার্থী ডা. তাহের বড় ব্যবধানে এগিয়ে ঢাকা-১০ আসনে ৪ কেন্দ্রের ফলে এগিয়ে বিএনপি যশোর-২ চৌগাছা ৬০ কেন্দ্রে জামায়াত এগিয়ে, ধানের শীষ পেছনে কুষ্টিয়া-৩ আসনে ৪৫ কেন্দ্রে এগিয়ে জামায়াতে ইসলামী প্রার্থী মুফতি আমির হামজা নিজ কেন্দ্রে ৫ ভোটে পরাজিত জামায়াত আমির ডা. শফিকুর রহমান, জয়ী ধানের শীষের শফিকুল ইসলাম খান ধানের শীষে বিজয়ী নাসির উদ্দিন চৌধুরী, শুভেচ্ছা জানালেন জামায়াত প্রার্থী শিশির মনির ঝিনাইদহ-১ আসনে ধানের শীষে জয়ী সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ঢাকা-১৫ আসনে ৩০ কেন্দ্রে এগিয়ে ডা. শফিকুর রহমান, দেশজুড়ে শান্তিপূর্ণভাবে শেষ ভোটগ্রহণ ঢাকা-৬ আসনে তিন কেন্দ্রে এগিয়ে ইশরাক হোসেন, ধানের শীষে ২৮০০ ভোট

গণ অধিকার পরিষদের মিছিলে হামলা: জিএম কাদেরসহ জাতীয় পার্টির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:১৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

রাজধানীতে গণ অধিকার পরিষদের মিছিলে হামলার ঘটনায় জাতীয় পার্টির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রমনা মডেল থানায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট মাঝি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনসহ মোট ১৮ জনকে মূল আসামি এবং শতাধিক অজ্ঞাতনামা নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

গত ২৯ আগস্ট বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ একাধিক নেতাকর্মী আহত হন। দীর্ঘ ১৮ দিন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার (১৫ সেপ্টেম্বর) তিনি হাসপাতাল থেকে ছাড়া পান।

পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তের জন্য গ্রহণ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াতের ফেসবুক পেজে বিজয়ী ৩৮ প্রার্থীর নাম

গণ অধিকার পরিষদের মিছিলে হামলা: জিএম কাদেরসহ জাতীয় পার্টির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৮:১৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫