ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতে পুলিশের ওপর সেনাবাহিনীর ভয়াবহ হামলা ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য নিহত আজ চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, হবে ১৫ সমঝোতা সই ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ এবার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের ইরানের পক্ষে যুদ্ধে নামত চীন-রাশিয়া-তুরস্ক, আমি ওদের থামিয়েছি: ট্রাম্প ঢাবির ছাত্রী ও তার মা-বোনকে কুপিয়ে হত্যা কোটালীপাড়ার সেতুতে ফুটবল দেশের পতাকার বদলে কালেমা খচিত পতাকা, সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড় শাহজালালে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভে’ঙে যাত্রী উ’দ্ধা’র ‘শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিন পিংয়ের সাথে বৈঠক’

শুধু জিতলেই হবে না, সুপার ফোরে যেতে হলে তাকিয়ে থাকতে হবে আফগান-লঙ্কা ম্যাচের দিকে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৬১ বার পড়া হয়েছে

বাংলাদেশ এবার এশিয়া কাপে সেরা প্রস্তুতি নিয়ে গেছে। হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে শুরু করায় টাইগারদের নিয়ে বড় আশায় বুক বেঁধেছিলেন সমর্থকরা। পরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে সেই আশায় জল ঢেলেছে লিটন দাসের দল। এখন সুপার ফোরে ওঠার সমীকরণ অনেক যদি-কিন্তুর মধ্যে আটকে গেছে।

‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ (১৬ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে নামবে বাংলাদেশ। সুপার ফোরে উঠতে চাইলে বাংলাদেশের সামনে প্রথম শর্ত, এই ম্যাচটি জিততেই হবে। জিততেই কি সুপার ফোর নিশ্চিত? না। সমীকরণ আরও আছে। আজ জিতলেও পরে বাংলাদেশের তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তানের ম্যাচের দিকে। ওই ম্যাচে যেন শ্রীলঙ্কা জয় পায়, সেই প্রার্থনা করতে হবে। তবেই সুপার ফোরে উঠতে পারবে টাইগাররা।

বর্তমানে ২ ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট শ্রীলঙ্কার। আফগানিস্তানের এক ম্যাচে ২ পয়েন্ট। আজ বাংলাদেশের বিপক্ষে হারলে তাদের ২ পয়েন্টই থাকবে। বাংলাদেশের হয়ে যাবে ৪ পয়েন্ট। সেক্ষেত্রে শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলেই সুপার ফোরে উঠে যাবে টাইগাররা।

আর যদি শ্রীলঙ্কা হারে, অর্থাৎ আফগানিস্তান জিতে যায়? যদি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি আফগানিস্তান জেতে, তবে বাংলাদেশ আজ জিতলে শ্রীলঙ্কাসহ ৩ দলেরই পয়েন্ট সমান ৪ হবে। সেক্ষেত্রে বিবেচনায় আসবে রানরেট। এই জায়গায় বড় বিপদে বাংলাদেশ। শ্রীলঙ্কার নেট রানরেট এখন (১.৫৪৬), আফগানিস্তানের আরও অনেক বেশি (৪.৭০০)। বাংলাদেশের রানরেট সেখানে (-০.৬৫০)। সেক্ষেত্রে আফগানদের বিপক্ষে বিশাল ব্যবধানে জেতার চেষ্টা করতে হবে টাইগারদের।

বাংলাদেশ হারলে অবশ্য কোনো সমীকরণই কাজে লাগবে না। তখন বাংলাদেশের পয়েন্ট থাকবে ২। অন্যদিকে শ্রীলঙ্কা ও আফগানিস্তান নিজেদের মাঝে মুখোমুখি হওয়ার আগে দুই দলেরই পয়েন্ট হয়ে যাবে ৪। তখন দুই দলের মাঝে যারাই জিতুক বা হারুক, বাংলাদেশের সুপার ফোরে ওঠার কোনো সুযোগ থাকবে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে পুলিশের ওপর সেনাবাহিনীর ভয়াবহ হামলা

শুধু জিতলেই হবে না, সুপার ফোরে যেতে হলে তাকিয়ে থাকতে হবে আফগান-লঙ্কা ম্যাচের দিকে

আপডেট সময় ১২:১৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫