ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ জাকির নায়েকের সঙ্গে আজহারির সাক্ষাৎ, উপহার পেলেন ‘বিশেষ আতর’ আবারও বাড়ল নিম্নস্তরের সিগারেটের দাম ঢাবির বিজয় একাত্তর হলের ক্লাব রুমের নাম ফলক ভাঙচুর ইরানের সরকার পতন ও হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু সৌদির অনুরোধে হুথিদের নিয়ন্ত্রণে ইরানকে চীনের বার্তা, প্রভাব কাজে লাগানোর আহ্বান ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় যারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা উচিত নয়: আইনমন্ত্রী জবি উপাচার্যের উপমা দিয়ে অধ্যাপক মামুন বললেন— আত্মসম্মানবোধ ও লজ্জাহীনদেরকে নিয়োগ দিয়েছে সরকার

৭৮ শতাংশ নিট কারখানায় উৎপাদন ব্যাহত, সংসদ-রাজপথে সরব থাকার ঘোষণা জামায়াতের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৩:১২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

ঢাকার মিন্টো রোডে আজ বুধবার রাতে বিরোধীদলীয় নেতার বাসভবনে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশের ৭৮ শতাংশ নিটওয়্যার কারখানায় উৎপাদন আংশিকভাবে ব্যাহত হচ্ছে উল্লেখ করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পোশাক শিল্পের উন্নয়নে গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে সংসদ ও রাজপথে সরব থাকার কথা জানিয়েছেন।

সভায় দেশের বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে বিরোধী দলের ভূমিকার প্রশংসা করেন ব্যবসায়ী নেতারা। পোশাক শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা ও খাতটির বিভিন্ন সমস্যা নিয়ে তারা জামায়াতের নেতাদের সঙ্গে আলোচনা করেন।
বিজিএমইএর সভাপতি বলেন, পোশাক শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনা করতেই তারা এই মতবিনিময় সভায় এসেছেন। দেশের পোশাক শিল্পের উন্নয়নে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতাও প্রয়োজন বলে জানান তিনি। সবার সম্মিলিত সহযোগিতায় দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন বিজিএমইএর নেতারা।

এর আগে গ্যাস ও বিদ্যুৎ সংকটে পোশাক শিল্পের উৎপাদন পরিস্থিতি নিয়ে একটি জরিপের তথ্য প্রকাশ করে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। সংগঠনটির সক্রিয় সদস্য কারখানার প্রায় ২০ শতাংশের তথ্যের ভিত্তিতে করা জরিপে দেখা যায়, ৭৮ শতাংশ কারখানায় উৎপাদন আংশিক বন্ধ রাখতে হয়েছে। নিটিং, ডায়িং ও পোশাক সেলাইয়ের উৎপাদন ৩৭ থেকে ৫১ শতাংশ পর্যন্ত কমেছে।

জরিপ অনুযায়ী, স্বাভাবিক চাহিদার তুলনায় গ্যাস সরবরাহে গড়ে ৭৮ শতাংশ ঘাটতি রয়েছে। একই সময়ে বিদ্যুৎ বিভ্রাটের সময় আগের তুলনায় গড়ে প্রায় ২০০ শতাংশ বেড়েছে।

গোলাম পরওয়ার বলেন, পোশাক শিল্পের সমস্যা সমাধানে জামায়াতে ইসলামী সংসদ ও রাজপথ-দুই জায়গাতেই সরব থাকব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান

৭৮ শতাংশ নিট কারখানায় উৎপাদন ব্যাহত, সংসদ-রাজপথে সরব থাকার ঘোষণা জামায়াতের

আপডেট সময় ১০:১৩:১২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬