ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাদি হত্যা নিয়ে মমতার বিতর্কিত মন্তব্য, জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে পটুয়াখালীর চাঞ্চল্যে: একই ঘরে দুই তরুণী, ‘বাসর’ সাজিয়ে রাতযাপন ইরান সংঘাতে জ্বালানি সংকটে বিশ্ব; আকাশচুম্বী তেলের দামে দেশে দেশে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ ডাকসুর অনার বোর্ডে ২০১৯ সালের জিএস হিসেবে রাশেদ খাঁনের নাম মাদক উৎপাদনকারী দেশের তালিকায় ভারত, তবুও যে কারণে মোদির প্রশংসায় ট্রাম্প! সতর্কবার্তা উপেক্ষা করেও কেন এআই উন্নয়ন নিয়ে এতো মরিয়া ট্রাম্প? গাজায় যুদ্ধবিধ্বস্ত ভবন ধসে ৮ শিশুসহ অন্তত ২১ জন নিহত জুলাই আন্দোলনে বিএনপি কর্মী হত্যা: শেখ হাসিনা-জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা মক্কা-মদিনার নিরাপত্তাকে সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে রাখতে হবে: চরমোনাই পীর ৭৮ শতাংশ নিট কারখানায় উৎপাদন ব্যাহত, সংসদ-রাজপথে সরব থাকার ঘোষণা জামায়াতের

ডাকসুর অনার বোর্ডে ২০১৯ সালের জিএস হিসেবে রাশেদ খাঁনের নাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)–এর অনার বোর্ডে ২০১৯ সালের সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে মো. রাশেদ খাঁনের নাম অন্তর্ভুক্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করে রাশেদ খাঁন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কোনো আলোচনা না করে অনার বোর্ড তৈরি এবং সেখানে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি টাঙানোকে কেন্দ্র করে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল, প্রশাসনের এই পদক্ষেপের মধ্য দিয়ে সেই বিতর্কের অবসান হয়েছে।

রাশেদ খাঁন আরও বলেন, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে তিনি সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছিলেন। এবার বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে অনার বোর্ডে তার নাম অন্তর্ভুক্ত করেছে।

এর আগে ডাকসুর সংগ্রহশালা সংস্কারের পর সেখানে নতুন অনার বোর্ড স্থাপন করা হয়। ওই বোর্ডে ১৯২৪-২৫ সেশন থেকে ২০২৫-২৬ সেশন পর্যন্ত ডাকসুর সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদকদের নাম রাখার উদ্যোগ নেওয়া হয়। তবে বোর্ডে সব সাবেক নেতার নাম একসঙ্গে অন্তর্ভুক্ত করা হয়নি।

রাশেদ খাঁনের নাম অন্তর্ভুক্তির মধ্য দিয়ে ২০১৯ সালের ডাকসু নির্বাচন নিয়ে দীর্ঘদিনের একটি বিতর্কেরও নতুন অধ্যায় যুক্ত হলো।

ওই নির্বাচনে জিএস পদে তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ১০ হাজার ৪৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। রাশেদ খাঁন ৬ হাজার ৬৩ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাদি হত্যা নিয়ে মমতার বিতর্কিত মন্তব্য, জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে

ডাকসুর অনার বোর্ডে ২০১৯ সালের জিএস হিসেবে রাশেদ খাঁনের নাম

আপডেট সময় ১০:৫৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬