ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাদি হত্যা নিয়ে মমতার বিতর্কিত মন্তব্য, জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে পটুয়াখালীর চাঞ্চল্যে: একই ঘরে দুই তরুণী, ‘বাসর’ সাজিয়ে রাতযাপন ইরান সংঘাতে জ্বালানি সংকটে বিশ্ব; আকাশচুম্বী তেলের দামে দেশে দেশে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ ডাকসুর অনার বোর্ডে ২০১৯ সালের জিএস হিসেবে রাশেদ খাঁনের নাম মাদক উৎপাদনকারী দেশের তালিকায় ভারত, তবুও যে কারণে মোদির প্রশংসায় ট্রাম্প! সতর্কবার্তা উপেক্ষা করেও কেন এআই উন্নয়ন নিয়ে এতো মরিয়া ট্রাম্প? গাজায় যুদ্ধবিধ্বস্ত ভবন ধসে ৮ শিশুসহ অন্তত ২১ জন নিহত জুলাই আন্দোলনে বিএনপি কর্মী হত্যা: শেখ হাসিনা-জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা মক্কা-মদিনার নিরাপত্তাকে সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে রাখতে হবে: চরমোনাই পীর ৭৮ শতাংশ নিট কারখানায় উৎপাদন ব্যাহত, সংসদ-রাজপথে সরব থাকার ঘোষণা জামায়াতের

পটুয়াখালীর চাঞ্চল্যে: একই ঘরে দুই তরুণী, ‘বাসর’ সাজিয়ে রাতযাপন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় দুই তরুণীর (১৯ বছর ও ২১ বছর) একসঙ্গে বসবাস ও স্বামী-স্ত্রীর মতো চলাফেরাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের মাঝের পোল লালঘর এলাকায় ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাসনাপাড়া গ্রামের মাঝের পোল এলাকার সরকারি আবাসনের হানিফ মৃধার বসতবাড়িতে একই গ্রামের এক তরুণী বেশ কিছুদিন ধরে ভাড়া থাকছেন। সম্প্রতি তার এক বোন ময়মনসিংহ থেকে এক তরুণীকে ওই বাড়িতে নিয়ে আসেন। এরপর থেকে তারা স্বামী-স্ত্রীর মতো একসঙ্গে বসবাস ও চলাফেরা করছেন বলে স্থানীয়দের দাবি।

স্থানীয়দের বলছে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে তারা ঘরের মধ্যে বাসরঘরের মতো সাজসজ্জা করে রাতযাপন করেন। বিষয়টি বুধবার জানাজানি হলে এলাকায় আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরে লালুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাওসার হাবিব ওই দুই তরুণীর পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরে তাদের স্থানীয়ভাবে তার জিম্মায় রাখা হয় বলে জানা গেছে।

ইউপি সদস্য কাওসার হাবিব বলেন, ‘বিষয়টি জানার পর আমি তাদের পরিবারের সদস্যদের খবর দিয়েছি। আপাতত তাদের আমার জিম্মায় রাখা হয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসনের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বিষয়টি সমাজসেবা কর্মকর্তাকে জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাদি হত্যা নিয়ে মমতার বিতর্কিত মন্তব্য, জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে

পটুয়াখালীর চাঞ্চল্যে: একই ঘরে দুই তরুণী, ‘বাসর’ সাজিয়ে রাতযাপন

আপডেট সময় ১১:১৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬